
গো-শূকোরের মাংস
ক্ষুধার্ত ফেলামেন্ট বিদ্যুৎ খোঁজে
খোঁজে যেমন ভাত
শূকোর-গোরু বড়কথা নয়
বেইমানরা রাজনীতি খোঁজে
ধর্ম চিবিয়ে ছোবলা হলো
রসহীন একপশলা পুরোটাই
সে যে দেহমিলন
যাকে তোরা অবৈধ বলিস
বৈধজীবনের খাদ্যাঅভ্যাস ২০১৫
ভাত দেরে বেইমানেরজাত ,ভাত দে
নর-জাতপাত
•••••••••••
এই ছিল-কি কথা !
সবাই যখন ছুঁটছে আর ছুঁটছে
আমাকে দাঁড়িয়ে রেখেছিস মধ্যরাত্রিতে
কাল হয়ে ছুঁড়ে দিলি কুর্ত্তারবাচ্চারা
সরি , তুই তো আবার বেইমানের বাচ্চা ।
জাতটা একবার খেয়ে দেখ
কি চরমসুস্বাদু গো-শূকোরের মত
ধর্ম গিললে বদহজম হবে
তারচে , ভাত দেরে বেইমানের বাচ্চারা ,ভাত দে
প্রতিমা-ভাংচুর
••••••••••••
এবার গুরুপাক ঘটাব ।
সময় যত গড়াচ্ছে , কালহয়েছে কান্না
কী ঘটচ্ছে ! শুরু হয়েছে স্বতন্ত্র অধ্যায়
রাস্তা তো রাস্তাই
অস্ফুট রাস্তায় ফিরে আসুক যুগ ।
নদীটা পেরিয়েছে যে পথে
চাল চূলোহীন, হীন জাতির গন্তব্যে
স্লিপিং ব্যাগ থাকলে
দেবতাদের ঘুমিয়ে রাখতাম ;
তবে বেশ হতো বর্বরতা ,তাই না ?
যাকে আঁকড়ে ধরে কাঁদি-হাসি-সাহস পায়
ইঁদুর-বেড়ালে ধরে খাস
ভেংগে যায় একটা সভ্যতা , সমাজ
দুহাজার পনরোতেযদি এসব ঘটে
তবে ক্ষিধে মিটবে কবে ?
ভাত দেরে ,বেইমানের জাত ,ভাত দে ।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




