এসো কলঙ্কের বিজ্ঞাপন দেই
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নার্সিসাস চোখে
আজও কেন বেঁচে আছি
তা তুমিই সবচেয়ে ভালো বলতে পারবে
লিপস্টিক আইলাইনার
ফেসওয়াশ
ফেসপাউডার
নেলফাইল
সানস্ক্রিম
টিভি-র বিজ্ঞাপনে ছিল
পুজো স্পেশাল জন্মদিন
ভ্যালেনটাইন ডে
আমাদের অঘোষিত-
ম্যারেজ ডে-তে রক্তাক্ত হোমাগ্নি
আমার দেওয়া উপহার ছিল
সোনাতন দুপুরে কাঁকড়ময় মেঘের
উল্টো দিকে তোমার
কলঙ্কিত বিজ্ঞাপন
আমার বাঁ-হাতের আঙুল
জুড়ে রয়ে গেল
আজও এ সত্য বহমান স্থবিরতা
তোমার ড্রেসিং টেবিলের আয়নায়
দৃশ্যমান হয়ে থাকা-
এলোমেলো টিপের পাতায়
তুমি তোমার
আঁচে ঝলসে দিলে ধূপ গন্ধে
আমার ঠোঁট, চিবুক,
লোমশ বুক
তারপর…..শিশ্নচুম্বন….
তোমার নিথর
ঠোঁটে নীল নক্ষত্রের পারফিউম
সমুদ্র ফেনায় ফেনায় মুগ্ধ সময়
ভিক্ষা দাও বিষ ছোবলে
জীবন থেকে জীবনের
দৌরাত্ম্যে যেতে যেতে
যার বিভায় প্লাবিত হয়ে
সমস্ত পৃথিবীকে যে ,
তুচ্ছ ভাবতে পারে
মৃত্যু আমন্ত্রণে তাকে….
কোন ভালোবাসা মুগ্ধ
করেছে
উপচে পড়া থৈ থৈ বুকে
তা তুমিই
সবচে ভালো বলতে পারবে….
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন