
শাহরুখের ইউটার্ন
হঠাত্ করেই আজ মনে পড়ছে গ্যালিলিওকে। আজ থেকে পাঁচশো বছর আগে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই নিতান্ত সত্য বলার পরিণতি কী হতে পারে তাঁর থেকে বেশি আর কেউই বোধহয় বোঝেননি। কোনও দিন। নিজের বিজ্ঞান চেতনা এবং বিশ্বাসের টুঁটি চেপে ধরে সেই একই লোককে যখন বলতে হয়, ‘না, সূর্যই ঘুরছে পৃথিবীর চারদিকে’, তার পিছনে নিদারুণ নিপীড়নের কাহিনিটা নেপথ্যেই রয়ে যেত, যদি না, স্বয়ং গ্যালিলিও এই নিয়ে মুখ খুলতেন। রাষ্ট্র ও যাজকতন্ত্র কী নির্মম ভাবে সত্য এবং সত্য প্রচারককে অবরুদ্ধ করতে পারে,আদিম না হোক তার প্রাচীন নিদর্শনে গ্যালিলিওর নাম অজানাই থেকে যেত, যদি না শেষ জীবনে তিনি নিজেই তাঁর ‘ভোলবদলের’ ইতিহাস লিপিবদ্ধ করে রাখতেন।
শাহরুখ যখন ক্ষমা প্রার্থনা করে বলছেন তাঁর আগের বিবৃতি ভুল, এ দেশে সহিষ্ণুতার অভাব নেই, তখন সেই বিষণ্ণ সন্ধ্যায় গ্যালিলিওর কথাই মনে পড়ে গেল।
আজ থেকে বহু দিন পর, শাহরুখও কী লিখবেন এমনই কোন ডিসকোর্স? বোধহয়, শুরু হয়ে গেল আর এক দফা অপেক্ষা আর প্রতীক্ষার।
সূত্র-আনন্দবাজার
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




