প্রেম । স্লো পয়জন । মিষ্টি বিষ ।
মিছিলের শব্দ । সারারাত জেগে স্বপ্ন ।
:
:
চোখের উপর ধীরে ধীরে বয়ে যায়
নর্দমা ধরে আলো-ছায়া বুক পর্যন্ত
তারপর ,
অদ্ভূদ পাওয়া । কখনও মস্ত ধূ ধূ ।
:
দূরত্ব যেটুকু , মেঘ থেকে আকাশ ।
সেটুকুই জীবননামচা , অকাতর নদীতে
সকালের গল্প মিলে মিশে
মোহনা পরিনত
প্রেম ঠেলে ঠেলে হাঁটি । ক্লান্ত নেই ।
বারমাস তেরপর্বন , কেমো যেন
না দিতে হয় কোন রক্তে
কোন সংসারে ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




