কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন, আবার কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না । আসলে সত্যিই কি ঈশ্বর আছেন? এর উত্তর আমাদের কারও কাছে নেই । কারণ, ঈশ্বেরর থাকার স্বপক্ষে আমরা কেউই কোনও প্রমাণ দিতে পারব না । পৃথিবীতে যা ঘটে, তাকে অনেকে ঈশ্বরের কৃপা বলে মনে করেন । আবার অনেকেই একে কোনও শক্তি বলে ধরেন । এটা সবটাই বিশ্বাসের ওপর নির্ভর করে ।
প্রতিটা মানুষের চিন্তা করার ধরণ আলাদা আলাদা । তাই তাঁদের বিশ্বাসও একরকমের নয় । আর এর ওপরেই নির্ভর করে তাঁরা কী বিশ্বাস করবেন । আর কী বিশ্বাস করবেন না । বিজ্ঞান আর বিশ্বাসের এই দ্বন্দ্ব চিরকাল চলছে আর চলবেও । তার মধ্যে কিছু প্রমাণিত আর কিছু এখনও বিশ্বাসের ওপর নির্ভরশীল ।
পৃথিবীতে এমন কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে । যার ফলে অনেক অসম্ভব সম্ভবে পরিণত হয়ে যায় । এই সুপার ন্যাচারাল পাওয়ারকেই অনেকে ঈশ্বর বলে মনে করেন । প্রসঙ্গে এক অধ্যাপক জানিয়েছেন, আমরা কেউ আমাদের মস্তিষ্ক ছাড়া এক মুহূর্তের জন্যেও চলতে পারব না । তাই যতই আমরা বাস্তববাদী এবং বিজ্ঞানের ওপর নির্ভরশীল হই না কেন, আমাদের মাথা যা বলবে আমরা তাই করতে বাধ্য । তাই ঈশ্বর আছেন কি নেই, এই আলোচনা একেবারেই ভিত্তিহীন । এটা সম্পূর্ণভাবে বিশ্বাসের ব্যাপার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

