
আমি সেই পথ দিয়ে হাঁটি , ভোগবাদী
আমার পথের কাছে মায়াকান্না , দুঃখবাদী
চিরপাপীদের মত ভোগকরি তপ্তক্লান্ত
রাষ্ট্র আমার গণতন্ত্র
সংসারটা পুরোপুরি অগণতান্ত্রিক

স্কুলছুট শিশুর মত
খেলা করি ভোঁ-কাট্টা
বহুদিন যত্নে রাখা যেসব ধন
শরীর , মন ,সেক্স
ক্ষয় জনিত রোগে ভোগে
মনে ভয় কখন হারায় ¦
আর্তসমার্পনটা সংসারে নয় , মনে-
আলো জ্বেলে জোনাকি
হয়ে গেছে কবে বুঝিনি |
দিতে দিতে সবটুকুই তলানিতে
ভাবছি দান পাত্র করে রেখে যাব দু'হাত উপচে। |

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




