উলঙ্গ সূর্যের চোখে পূনরায় বিশ্বাস-
আমার নিমজ্জিত করি ।
যেখানে মাটি সরে গেছে , ভরাট করি আগুন ।
বন্ধুতের ছলে যা কিছু রাগঢাক-
না রেখে বল সবার সামনে
তা থেকে অদৃশ্য মন খুলে নিতে চাই ।
যা-কে আমি আজও আকাশ বলে ভাবি
হেমন্তের দুপুর এলে যার গন্ধে
মুর্ছিত হই , ভেসে উঠি মুক্ত মেঘে
যার কাধে হাত রেখে বসন্তের ঠোঁট খুঁজি
যার টানে , ব্যস্ত তৃষ্ণা মারাই দেয় বুকে
কাতরতা গলে গেলে ঘুমের কাজল দু'চোখ ভরে
সেই তুমি , আমাকে বসিয়ে দাও
অন্তর্জলী প্রতীক্ষায় , মায়ার খেতে ?
খুঁজি পথের ধুলোয় তোমার পদাঙ্ক গন্ধ
মনে হয় আবার শুরু করি শূন্য থেকে ………

লেখা পাঠাও এই মেলে [email protected]
নতুন কবির খোঁজে সাহিত্য পত্রিকা
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



