somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে মাতৃভূমি ! আমাদের কি কোনো জন্মভৃমি নেই ?

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাতৃভূমি শব্দটা মাঝে মাঝে ধর্মের চাপে পরে প্রান বাঁচাতে চিৎকার দেয় । এটাই স্বাভাবিক যে, যে যে-দেশে জন্ম গ্রহন করে তাঁর দেশ সেইটে । সেইটেই তাঁর মাতৃভূমি । কিন্তু কখন-সখন এই সত্যটাকে গলা টিপে হত্যা করা হয় । ১৯৯২ সালের ডিসেম্বর মাস । ভারতে বাবরি মসজিদ ভাঙা নিয়ে করসেবকদের আন্দোলন চলছে । মিডিয়ার সুবাদে শোনা গেল বাবরি মসজিদে হামলা হয়েছে । এদিকে বাংলাদেশে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল । বাংলাদেশের অমুসলিমদের ( হিন্দু ) উপর বয়ে চলছে সাম্প্রদায়িক ঝড় । সেই ঝড়-এ কয়েক লক্ষ মানুষ রাতের আঁধারে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় । কেউ বা রাতের আঁধারে সাম্প্রদায়িক হামলার শিকার হন , কেউবা হোন পুলিশের উপস্থিতিতে নির্যাতন । হাজার হাজার হিন্দুর বাড়ি ও মন্দির ভাঙা হয় । ভোলাতে কি হয়েছিল নতুন করে আর লিখলাম না । সেখানকার হিন্দুরা ধূতি পড়া ভুলে গিয়েছিল । বিবাহিত মহিলারা শাঁখা-সিঁদুর পড়তে সাহস পেত না । কি নির্মম সে সব দিন , ভুলা যায় না । যারা কোন ভাবেই এই বাবরি মসজিদ ভাঙার সাথে যুক্ত না থেকেও চরম খেসারত সেদিন দিতে হয়েছিল । তারপরও আজ অবদি বহু সাম্প্রদায়িক ঘটনার সঙে বিডি হিন্দুরা বিভীষিকা দেখে আসছেন । সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটণায় আরও এক পর্ব বাংলাদেশের ইতিহাসে যুক্ত হল । প্রতিমা ভাঙা , মন্দির ভাঙা , ঘর বাড়িতে আগুন দেওয়া , ভিটা জমি দখল করা এসব নিত্য দিনের ঘটনা হিন্দুদের জীবনে । তবুও জন্মভূমিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে হিন্দুদের । এ তো সত্য টিকে থাকা মানেই যে বেঁচে থাকা তা নয় । কিন্তু কি এমন ঘটণা ঘটল যা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সমস্ত হিন্দুকে তার খেসারত দিতে হলো । ভাঙা হলো ৩০০ ঘর-বাড়ি , ১৫-এর অধিক প্রতিমা সহ মন্দির , ৬টি ভিটা বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হলো । দোষ যদি করে থাকে তা রসরাজ করেছিল । যদিও এখন তার অনেক ভার্সন শোনা যাচ্ছে । সবচে বড় কথা রসরাজকে পুলিশ গ্রেফতার করেছিলেন । তা সঠিক ও নিরপেক্ষ তদন্ত্রের ব্যপার । সত্যটা দেখার জন্য অপেক্ষা করতে পারতেন । রসরাজ যদি সত্যিই অপরাধি প্রমান হত । আইন তাকে শাস্তি দিত । কিন্তু যা হল ,তা ঘৃণ্য । লক্ষবার ছিঃ বললেও এই ক্ষেদেরঅবসান নেই ।
যদিও এটা আশা করা যায় না । বাংলাদেশে এমন কোন নজির নেই যে কোন হিন্দু সাম্প্রদায়িক হামলার সঠিক বিচার পেয়েছেন । সরকার ক্ষতি পূরণ দিয়ে দায় মুক্ত হয়েছেন । না পেয়েছেন মন্দির প্রতিমা ভাঙার বিচার ,না পেয়েছেন ভিটা বাড়ি দখল চলে যাওয়ার বিচার । এই ভাবেই বেঁচে আছেন ক্ষয়িষ্ণু হিন্দু জাতি ।

যাই হোক , যে কথা বলে বলব বলে কলম ধরা । ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে এতবড় ঘটণা ঘটে যাওয়া সত্ত্বেও আজ কিন্তু সারা ভারতে শান্তি বিরাজ করছে । কোথাও কোন সাম্প্রদায়িক উসকানি নেই । একটা রাষ্ট্রের ও জনগণের চিন্তাচেতনা এমটাই হওয়া উচিৎ । কিন্তু বাংলাদেশের কিছু মুসলিম এ যুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার সমষ্টিগত আক্রমনে লিপ্ত হয়েছেন । মাশুল দিতে হয়েছে একের জন্য বহুজন কে ।

একথা সত্য ধর্মীয় জাতীয়তাবাদ কোন সীমারেখা মানে না । বিজ্ঞান মানুষকে ভাবাচ্ছে মঙ্গল গ্রহে বসবাস করার । হয়তো একদিন তা হবেও । এমন কখনই ভাবনা হতে পারে না মঙ্গলে কিছু ঘটলে তার খেসারত পৃথিবীকে দিতে হবে । ভাবতে হবে ধর্মীয় মেরু করণে যেনো জন্মভূমির অধিকারে আঘাত না লাগে ।

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×