somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেবজ্যোতিকাজল
হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

একটি উড়ন্ত বৃষ্টি

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ স্তব্ধবাক রাত্রিতে জেগে জানালায় দাঁড়ায়
অপূর্ব বসন্ত জোয়ার. ধবল হরিণী মখমহল চাঁদ
জানালার শিকে বাতাসের দাঁত , ঠাসাঠাসি তুমি
হঠাৎ মনে পড়ে গেল তোমাকে ;
তুমি কেমন আছ ?
এখন কি করছ ?
ঘুমিয়ে পড়েছ বুঝি ?
না-কি জেগে আছ ?

আ-আমাকে মনে পড়ে । দিনগুলো ?
জানালার পাশে চন্দ্রমল্লিকা , ধর্ষিত বায়ুমণ্ডল
ফিসফিস গন্ধ ছড়িয়েছে । তুমি তনু গন্ধে ।

আমার নাক, চোখ , চড়ুই মন , ছোপ ছোপ যৌবন
হারিয়ে যাওয়া রোশনাই ঘরে , তুমি সূর্য আমি কক্ষপথ ।

তোমার প্রথম হাসি-
যেমন ক’রে ছিলে আমার স্থগিত হাঁটা ।

বর্ণাঙ্ক , সত্যি সত্যি সত্যি বলছি । তিন সত্যি ।
চোখের নেশায় কখনও ভালবাসি নি
ক্ষতিয়ে দেখিনি সামনে পিছনে কখনও
আলো ও উদ্যম উজ্জ্বল উচ্ছ্বসিত ছিল ,
ছিল না এত বিষ্ময় দোটানা ।

হঠাৎ একদিন কি হয়ে যেতে পারি জানো !
উল্কা কিম্বা শুকিয়ে যাওয়া চোখ নদী
গরম হাওয়া নীল কিশোরী তনু মরু
গহীন অরণ্য-দাবানল , চেপে থাকা ধোঁয়া
মহিমময় উদভ্রান্ত জবুথবু জীবন যাত্রা
তোমার দেওয়া অপ্রস্তুত ভীরু সুগন্ধি
কে জানে , বসন্ত সমুদ্রে ডুবে গেল স্তনভারে ।

না , বর্ণাঙ্ক , বিশ্বাস কর ।
আমি কক্ষণও তোমাকে উন্নাসিকে ভালবাসিনি
ভাবিনি বাঁচতে গিয়ে জীবন্ত পুড়ে মরতে হবে
নিভৃতে ডেকে চিৎকার বজ্রে শ্রবনশক্তিকে
দূর্বল করে দিবে
ভালবাসার অদেখা নিশ্বাসে জড়িয়ে ধরে
ছিঁড়ে দিলে হাইপোথ্রারাপিক নার্ভ

তবুও আমি ছুঁয়েছি গোধুলি আঁচল টেনে
ধরে রেখেছি জিহ্বা-তালুতে তোমার নাম ,
নিজেকে কৃতজ্ঞ জানিয়ে ।

বর্ণাঙ্ক , তোমার কি এখনও ইচ্ছে হয়
দু’ঠোঁটে আমার বিজন বুক স্পর্শ করতে

তোমার কি এখনও ইচ্ছে হয়
“ সুন্দর মানুষ বলে” শান্তনা দিতে

তোমার কি এখনও ইচ্ছে হয়
আমার ঠোঁটের ছায়ায় সাধক বিছানায় ঘুমাতে

তোমার কি এখনও ইচ্ছে হয়
চোখের ঈশারায় পেতে আলতু পাশাপাশি

তোমার কি এখনও ইচ্ছে হয়
পায়ে পায়ে ছুঁয়ে দিয়ে , প্রাপ্তবয়স্কে ধ্যানস্বাদ

তোমার কি এখনও ইচ্ছে হয়
তোমার পাশে বসিয়ে ,ডাকনামে গল্প করতে

তোমার কি এখনও ইচ্ছে হয়
হাত ধরে রবি ঠাকুরের ভালবাসি ভালবাসি গাইতে ।

তোমার ইচ্ছে ডানায় এক টুকরো কাগজে
তোমার গোলাপী ঠোঁটের ছাপ
পাখি হয়ে উড়ে গেছে ।

অভিশাপ্ত মেঘ ডাকে,ঝরে গুঁড়িগুড়ি শব্দ বৃষ্টি
মনে পড়ে তোমায় , কানায় কানায় পূর্ণ ।
জীবন্ত দিন মাঝে মাঝে কঠিন ,গভীর কালো
হাতের মধ্যে সে অন্ধকার পুড়ে ছাই ।

এই গভীর রাতের যাদু মঞ্চ , জানালার ওপাশে
দাঁড়িয়ে দেখি ধাঁধা যাদু , রুমল থেকে বিড়াল ।
তুমি ঘুমিয়ে পড়েছ জানি । দিব্যি ঘুমিয়ে ।

অপরিচিত শহর তোমার স্থায়ি ঠিকানা । সেও জানি ।

অপরিচিতরাই তোমার এখন-
সূর্য্যাস্তের রঙ
কপালের রঙ
শাড়ি ব্লাউজের রঙ ।

আমার প্রতীক্ষার হাসি এখন নিষিদ্ধ চুমু
হয়তো শেষ হবে না আমার কান্নার মেয়াদ ।


!
অন্যঋচ সাহিত্য পত্রিকা
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×