ইউসেপ কদমতলী স্কুলে ইভটিজিং-কে না বলুন শীর্ষক র্যালি
১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউসেপ-বাংলাদেশ সিলেট এর সুবিধাবঞ্চিত শিশুদের ইউসেপ কদমতলী স্কুল শিশু পরিষদ কর্তৃক আয়োজিত ইভটিজিং বিরোধী আলোচনা সভা ও র্যালি বিগত ০৮ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউসেপ কদমতলী স্কুলের স্কুল প্রশাসক আব্দুল লতিফ ভূইয়ার সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক আমিরুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্টাফ অফিসার অব ডিআইজি শাহরিয়া মোহাম্মদ নিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, মহিলা কাউন্সিলর আছমা বেগম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়া মোহাম্মদ নিয়াজী বলেন, ইভটিজিং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বখাটেদেরকে প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব হবে। ইভটিজিং-এর বিরুদ্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। তিনি আরো বলেন, ইভটিজিংকারীদের কোন নালিশ প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং আমরা আপনাদের সাথে সব সময় আছি ও থাকবো। আপনারা যখন ডাকবেন আমরা আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো বলে আশ্বাস প্রদান করবেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, অভিভাবক সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইভটিজিংকে না বলুন শীর্ষক বিশাল এক র্যালি দক্ষিণ সুরমার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
-দেবাশীষ চ্যাটার্জ্জী,
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন