দৈবভাবে হঠাৎ দেখা!
২০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথ চেয়ে রই...
যদি দেখা হয়
কখনো... কোথাও...
হোক ভুল করে,
দৈবভাবে...
ভুল ঠিকানায়,
বড় অসময়ে...
অন্য এক
তোমার সাথে।
কথা না হয়
না-ই বা হলো,
ক্ষতি তো নেই?
দেখে নেয়া
চির চেনা
সে রূপখানি-
নতুন করে
তৃষিত দুই
নয়ন পুরে!
জানি সেদিন
চমকে গিয়ে
ভাবলেশহীন
তোমার মুখের
মাংসপেশী
কঠিন হবে
আমায় দেখে!
কিংবা এমন
হতেও পারে
ব্যস্ত দু'জন
থাকবো রয়ে
ক্লান্তিবিহীন
অভিনয়ে-
অচিন সাজার ছলে!
ভেবো না তো!
হতেই পারে-
দূর অতীতের
হারিয়ে ফেলা,
নাম-ভোলা এক
বন্ধু বেশে
কুশল জেনে
বিদায় নেবো-
স্মিত হেসে
জলদি করে!
সেই সর্বনাশা ক্ষণে-
থাকতে পারো
অন্য কারো
বাহুডোরে;
মুখ ফেরাবে
অবহেলায়,
নিরাবেগে,
নির্লিপ্তে,
অভিমানে;
কিন্তু তাতে
লুকাবে কি
তোমার-আমার
হৃদয় কাঁপন?
অস্বস্তি আর
বিফল প্রেমের
অযাচিত
স্মৃতিচারণ?
মনোলোকে
প্রথম ছোঁয়ার
শিউড়ে ওঠা
সেই আলোড়ন?
বাস্তবতায়
মানিয়ে নিতে
অশ্রু মুছে
তুমি যেও
এড়িয়ে আমায়
সুকৌশলে;
আমি শুধু
কষ্ট চেপে
মুগ্ধ চেয়ে
খুঁজে নেবো
ভালোবাসায়-শৃঙ্খলিত
ওই তোমাকে
নিজের করে-
কল্পনাতে!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন