স্বপ্নেরা ভীড় করে মনের পাটাতনে-
দু'চোখ জুড়ে আজ শুধু বিদগ্ধ বাস্তবতা!
এ সময় অর্থহীন প্রেম-প্রলাপের নয়,
এ লগ্ন নয় প্রেমিকার হাত ধরে
উচ্ছ্বাস ভরে চেয়ে দেখা
ভালোবাসার শ্বাশ্বত রূপ!
ভর-দুপুরে কড়া রোদ্দুরে
আঙিনায় কিংবা মাঠের
সবুজ ঘাসের বুকে
কিশোর সেজে নিদোর্ষ খেলায়
মেতে ওঠার সময় কোথায়?
পড়ন্ত বিকেলে ফুলেল উদ্দ্যানে
প্রজাপতির বর্ণিল সৌন্দর্য অবলোকন নয়;
চেয়ে দেখো ব্যস্ত নগরীতে
কোলাহল মাঝে ছুটছে সবাই
এক অপ্রতিরোধ্য দ্রুততায়!
সময় তো নেই
অবসরের অবসাদে অবসন্ন হওয়ার!
বৃথাই অতীতচারী হয়ে
নিস্ফল স্মৃতি রোমন্থনে
কি লাভ বলো?
মিথ্যে আত্নসুখে বুঁদ হয়ে
নিশ্চল তুমি আরো স্বপ্নজীবী হও
বিলাসী অলসতায়!
দিন শেষে জীবনখাতার
সাদা পৃষ্ঠায় যোগ হয়
আরেকটি বিশাল অর্থহীন শূন্য...
তবুও অবোধের মতো হাসা-
কিছুতেই ভ্রু-ক্ষেপ নেই!
ভাবছো, এখনই বুঝি সময়
চায়ের কাপে ঝড় তোলার?
আড্ডায় বেসামাল কথার
তুবড়ি ছোটানোর, অথবা
জনাকীর্ণ পথে ইতস্তত হেঁটে
অহেতুক কালক্ষেপণের?
এ মুহূর্তের প্রকৃতি
বড় নিরাভরন মানুষের চোখে;
কবির জন্ম নিষিদ্ধ এই নাগরিক জীবনে,
কোনো কবিতার কথা হয় না-
আবেগ নির্বাসিত হৃদয়ের আগল ছিঁড়ে।
প্রচণ্ড এক ঘোরের জগতে আছো তুমি,
স্তব্ধ সময়ে বিচ্ছিন্ন স্বত্ত্বা হয়ে
আকাশচুম্বী ইমারত দেখো
চরম মুগ্ধতায়!
চতুর্দিকে তাকাও- যান্ত্রিক শহরে
তুমি স্থবির দাঁড়িয়ে
এক প্রবাহমান জনস্রোতের মাঝে!
ভাবলেশহীন তুমি কি বোঝো না
বড় বেমানান এখানে তুমি....
বড় অপাংক্তেয়!?!
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।