ইদানীং বড্ড অনুযোগ কর-
আমি নাকি বদলে গেছি!
আগের মতো যখন-তখন "ভালোবাসি" বলি না আর...
প্রায় সময় অন্যমনস্ক,
আমাদের বিশেষ বিশেষ দিনগুলো-ও নাকি
বেমালুম ভুলে বসে থাকি!
কত জিজ্ঞাসা তোমার-
ঠিক মত ঘুমাই কিনা?
চাকুরী খোঁজার টেনশনে কি এমন হয়ে গেছি?
আমি হাসি........তুমি আশ্বস্ত হও......
আর তৎক্ষণাত তোমার পুনঃ অনুযোগ-
তুমি নাকি আমাকে বেশি ভালোবাসো,
আর আমি তোমাকে কম বাসি!
আমি আবারো হেসে ফেলি-
বোকা মেয়ে!
এভাবে দাঁড়িপাল্লায় মেপে মেপে কি ভালোবাসা যায়?
কিছু বলি না..... তাকিয়ে থাকি;
শুধু তোমার দু'চোখ কি যেন খোঁজে
আমার মাঝে!
নানা কথার মাঝেও তুমি ঘুরে ফিরে
আমার বদলে যাওয়ার কারণ খুঁজতে থাকো.....
রোজ রোজ কবিতা লেখা এই আমি
কবিতা লিখি না প্রায় মাস-তিনেক হলো;
আজকাল নাকি আমি নিজের মাঝেই ডুবে থাকি,
এই তরুণ বয়সেও নাকি আমি বুড়োর ভাব ধরেছি-
কোনো হৈ-হুল্লোড়ে নেই, আড্ডায়-ও নীরব!
সপ্তাহখানেকের খোঁচা-খোঁচা দাঁড়িওয়ালা মুখ তোমার অসহ্য লাগছে-
রাগ করে তো গতদিন বলেই দিলে;
তবু আমি হাসি তোমার রাগ দেখে-
তুমি আরো রাগতে থাকো।
বিশ্বাস করো,
বদলাতে চাইনি কখনো!
সময়ের সাথে যখন পাল্লা দিয়ে বাড়ে অনিশ্চয়তা,
তখন আমি বদলে যাই, আমার স্বপ্ন বদলে যায়,
অনুরাগের বহিঃপ্রকাশ বদলে যায়,
কবিতা বদলে যায়,
পতন হয় ছন্দের, সারল্যের, স্বতস্ফুর্ততার !
বোধহীন বাস্তবতার কাছে পরাজিত হতে থাকে আবেগী প্রেম ....
টাল-মাটাল আমি কিভাবে লুকাই ক্রমবর্ধমান ব্যবধান!
যদি পারতাম-
হৃদয় চিঁড়ে দেখাতাম কত কষ্ট আছে জমে!
যদি পারতাম-
তোমায় ছুঁইয়ে দিতাম চোখের কোণের জল...
দেখতে, কত অসহায় ওরা তোমায় হারানোর ভয়ে !
বলো, কে চায় বদলাতে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৭টি মন্তব্য ১১টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।