শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাঅওলা টাকে
তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
স্কুলের টিফিন এর পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা
দুদিনের সম্পদ দুটাকার বাজনার বিস্ময়
তারপর কখন হটাৎ সুখের মানে পালটে যায়
তারপর টিফিন এর পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা বান্ধাবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাস টা তারপর
সবার মতই পরতে হয় যে কাগজের টোপর
এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনি বাস এ দাঁড়িয়ে অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কি মানে
ফিরে তো যাওয়া যায়না যে আর সেখানে
যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলনা বাজানো গেলনা সময়
ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সে খেলনাওলা আসেনা পাড়ায়
হয়ত কোন অন্য অলিগলি ঘুরে
অন্য কোন কাওকে টানছে সেই অদ্ভুত সুরে – অঞ্জন দত্ত
ব্লগ লিখতে যে খুব উৎসাহী তা নই, মন্তব্য লিখতে যে খুব উৎসাহী সেটাও নই তবে স্বাধীনতা টুকু না থাকলে আসহায় লাগে। যেটুকু মনে হল,এইগুলোর আধিকার পেতে গেলে কিছু অন্তত লিখতে হবে।কি লিখব ভেবে না পেয়ে এই গানটা পোস্ট করলাম।
আশা করি আমার আশা ফলপ্রশু হবে। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



