ট্রেনের কামরার সেই যাত্রী
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দূরগামী এক ট্রেনের এক কামরায় এক যাত্রী ভ্রমণ করছিলেন । ঐ কামরায় তাঁর সঙ্গী ছিলেন আর একজন মাত্র ভদ্রলোক । কিছুক্ষণ যাত্রার পর ঐ ভদ্রলোকের কাশির দমক উঠল । তিনি কেশে ঐ কামরার মধ্যে কফ ফেললেন । প্রথম যাত্রী তাঁর প্রতি মৃদু অনুযোগ করে বললেন কফ টা বাইরে ফেললে কামরা টা নোংরা হয়না সুতরাং ভবিষ্যতে এরকম সমস্যা হলে তিনি যেন তাই করেন ।
যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর আবার ঐ ভদ্রলোকের কাশি উঠল এবং যথারীতি তিনি ট্রেনের কামরাতেই কফ ফেললেন । উপায়ন্তর না দেখে প্রথম যাত্রীটি একটি কাগজ বের করে কফ টা মুছে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে নিজের আসনে বসলেন ।
এরপর আরও কিছু সময় কেটে যাবার পর আবার ঐ ভদ্রলোকের কাশি উঠল এবং তিনি কফ ফেলতে উদ্যত হলেন । কিন্তু এবার তিনি কি মনে করে একবার প্রথম যাত্রীটির মুখের দিকে তাকিয়ে তারপর ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে নিজের আসনে এসে বসলেন । এতক্ষণে প্রথম যাত্রীটির মুখে একটু যেন স্মিত হাসি ফুটে উঠল ।
আপনারা কি জানেন প্রথম যাত্রীটির নাম কি ?
আমরা তাঁকে চিনি – ‘মোহনদাস করমচাঁদ গান্ধী’ নামে ।
আজ তাঁর জন্মদিবস ।
@ বহুকাল আগে কোনও এক বইএ পড়া, সুতরাং তথ্যসুত্র উল্লেখ করা মুশকিল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন