somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ব্যাথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে / আগুনের পরশমণি ছোঁয়াও প্রানে”

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ই আগস্ট ২০০৪ সম্ভবত ছিল এথেন্স অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠান। একা একাই দেখছিলাম। যখন ঘুমোতে গেলাম বোধহয় রাত প্রায় ৩ টে(ইংরাজি তারিখ ১৪ হয়ে গেছে)। ভাবছিলাম আর একটু পরেই হয় ত ধনঞ্জয় কে চান করানো হবে, তারপর নতুন পোশাক। এখন আর আগেকার বিপ্লবীদের মত গীতা পাঠ নাই। সুতরাং তারপর ফাঁসির দড়ি। কে জানে ও এখন কি ভাবছে! নিশ্চয় জেগে আছে, ঘুমিয়ে থাকার মত নিশ্চিন্ত মানসিক অবস্থা থাকার কথা নয়। উত্তেজনা ও কৌতূহল পূর্ণ মন নিয়ে কখন যেন ঘুমিয়ে পরলাম।
পরের পরের দিন ছিল ১৫ই আগস্ট। সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের প্রথম পাতায় ছবি দেওয়া ছিল শববাহী যান এ তাকে দাহ করার জন্য নিয়ে জাওয়া হচ্ছে,কেবল পা দুটো বেরিয়ে আছে। তার পরের কোন এক দিন এক ভদ্রলোক ঐ পত্রিকায় প্রতিবাদ চিঠি পাঠিয়েছিলেন যে ১৫ই আগস্ট এর মত এক পবিত্র দিনে একজন ঘৃণ্য পাপীর ছবি প্রথম পাতায় দেওয়া হল কেন। যাই হোক -------।
২১ শে নভেম্বর ২০১২ আচমকাই আজমল কাসভ এর ফাঁসী হয়ে গেল সকাল ৭ টা ৩০ মিঃ এ। আগে ধারনা ছিল ভারতে ভোরের আলো ফোটার সময় ফাঁসী দেওয়া হয়। ধারনা টা পালটাল।
ফাঁসীর আগে নাকি সে জিজ্ঞাসা করেছিল “আম্মিকে জানান হয়েছে?” । সুদূর পাকিস্তান এর পাঞ্জাব প্রদেশের ফরিদকোট গ্রামের বাসিন্দা সেই ‘আম্মি’ তার মেজ ছেলের প্রাণহীন দেহ টা জড়িয়ে ধরে একটু কাঁদবার মত সান্ত্বনাও পেলনা।
এই দুজন সমাজের কাছে অপরাধী। বিশেষ করে কাসভ এর মনে বোধহয় কোন অপরাধবোধ ও ছিলনা আর ধনঞ্জয় এর ব্যাপারে জানিনা। তবে ‘বিরল থেকে বিরলতম’ (গাম্ভীর্যপূর্ণ শব্দবন্ধ) এর ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেবার যে সালিশি আমরা করছি সেই ধরনের অপরাধ সমাজে প্রচুর সংখ্যায় হচ্ছে। সকলের ক্ষেত্রে (ধনী ও নির্ধন এবং ‘শত্রুদেশ’ ও বন্ধুদেশ নির্বিশেষে) একই বিচার হলে সালিশি টা ন্যায়সঙ্গতও লাগে একিসাথে সমাজ থেকে অপরাধ এর মাত্রাও বোধহয় কমে।
তার থেকেও বড় কথা যে প্রাণ আমরা সৃষ্টি করতে পারিনা আইনের ভনিতা প্রয়োগ করে সেটা নষ্ট করার বিকল্প কোন শাস্তির কথা আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। ‘ন্যায়’ এর দৃষ্টিতে ওদের টা যেমন ঘৃণ্য অপরাধ সমাজেরটাও অপরাধ। সমাজের একজন হিসেবে এটা আমাদের শ্লাঘার বিষয় নয়।
মুম্বই রেলস্টেশন,কামা হসপিটাল বা তাজ হোটেল ও অন্যত্র হতাহত সেই হতভাগ্য মানুষগুলোর মত আমি বা আমার কোন ‘নিকট আত্মতিয়’ গরম সীসার স্পর্শ পাইনি বা ঝলসে ওঠা ‘কালাশনিকভ’ এর হাত থেকে প্রিয় প্রাণটা বাঁচাবার জন্য আকুল ছোটাছুটির অভিজ্ঞতাও নেই, হলে হয়ত বা আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম হতেও পারত । তবে সেটা হয়ত অনেকটাই ‘Biased’ হত।
আর যে কারনেই হোক,যেই হোক মৃত্যুর পর বাজী পুরিয়ে,নৃত্য সহকারে উল্লাস এর ছবি ‘আম্মি’র তো ভাল লাগবেনা। কাসভ এখন ব্যাক্তি হিসেবে সবকিছুর বাইরে, কিন্তু বেচারি নিরীহ ‘আম্মি’র অবস্থা যেন আরও পাপবিদ্ধ,অসহনীয় করে না তুলি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×