somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“দুঃখ তাপে ব্যাথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা”

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেটা ছিল ক্রিসমাস এর এক বিকেল। কোলাহলপূর্ণ প্রাঙ্গণে অন্যান্য মেলা,খেলার মধ্যে চলছিল ছোটদের ‘খেলনাগাড়ি দৌড় প্রতিযোগিতা’।চূড়ান্ত পর্যায়ে ওঠা চারজন প্রতিযোগী বালক গর্বিত ভাবে নিজেদের গাড়ি গুলি ধরে ছিল কারন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গাড়িগুলি ছিল একান্ত ভাবেই তাদের নিজেদের তৈরি।
ওই চারজনের মধ্যে একজনের গাড়িটি বাকিগুলির তুলনায় একেবারেই সাদামাটা, আকর্ষণহীন এবং বিশেষত্বহীন ছিল যদিও আশ্চর্যজনকভাবে সে চূড়ান্ত পর্যায়ে উঠতে পেরেছিল। তবে স্বীকার করা ভাল যে বাকিদের রংচঙে সুন্দর ভাবে তৈরি গাড়ির তুলনায় তার সাধারন কাঠের তৈরি গাড়িটা দর্শকদের কাছে একটুও আকর্ষণীয় ছিলনা এবং তারা সন্দেহ করছিল এই চূড়ান্ত পর্যায়ে সে বাকিদের আদৌ কোনও প্রতিযোগিতায় ফেলতে পারবে কি না। তবে ছেলেটি কিন্তু গর্বিত ভঙ্গিতে গাড়িটা ধরে ছিল,হাজার হোক নিজের তৈরি গাড়ি বলে কথা।
অবশেষে সবাই নির্দিষ্ট জায়গায় দাঁড়াল,বিচারক শুরুর সঙ্কেত দিলেন এবং তারা নিজেদের গাড়িকে যতটা সম্ভব ধাক্কা দিয়ে দৌড় শুরু করল। দৌড়,দৌড় ধাক্কার পর ধাক্কা এভাবে শেষ বিন্দুতে পৌঁছলে দর্শকরা সকলে অবাক হয়ে দেখল সবচেয়ে অসুন্দর দেখতে গাড়িটিই শেষ পর্যন্ত জিতে গেছে।
বিজয়ী ছেলেটিকে সঞ্চালক পুরষ্কার দেবার আগে জিজ্ঞেস করলেন “আমি দেখেছি চূড়ান্ত পর্যায়ের ঠিক আগে তুমি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করছিলে, তুমি নিশ্চয় তোমার জয়ের জন্য তাঁর আশীর্বাদ চেয়েছিলে?”
ছেলেটি একটু ইতস্তত করে বলল “না,আমি অন্যদের হারানোর জন্য কিছু চাইনি, আমি শুধু মনে মনে ঈশ্বরকে বলেছিলাম যে আমি হেরে গেলে যেন না কাঁদি।”
দর্শকদের ক্ষণিকের নিস্তব্ধতা,বিহবলতা তারপর সেই প্রাঙ্গন ভরে গেল তুমুল হাততালিতে।
কত সময়েই না আমরা নিজেদের ইচ্ছেপূরণের আশীর্বাদ চাই কিন্তু কখনও ভেবেও দেখিনা সেই চাওয়াটা অন্যের চাওয়ার বিপরীত কি না। যদি প্রচলিত ধারণার ঈশ্বর থেকেও থাকেন তাহলে তিনি কিভাবে একজনের আশা পূর্ণ করে অন্যজনকে নিরাশ করবেন যেখানে প্রত্যেকেই তাঁর কাছে সমান প্রিয়! আর জেতা-হারা বা পাওয়া না পাওয়াটাই কোনও কিছুর চূড়ান্ত মানদণ্ড নয়,তাই যেটাই ঘটুক সেটাকে আমাদের সহজভাবে গ্রহন করার চেষ্টা করা উচিত। এতেই বোধহয় জীবন সুন্দর হবে।

বিঃদ্রঃ - সংগৃহীত ও অনুবাদিত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×