somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মকথন৩

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় দুটো পয়সা পাওয়ার জন্য পৌষ মাঘ মাসে ভোর রাত্রে নাড়া(খড়) কাটতাম বিঘা হিসাবে।গোবরের ঘসি(গোবর প্রাকৃতিক ভাবে শুকালে) টোকাতাম নৌকা করে অনেক দূরে যেতাম।বস্তা ভরে নৌকায় করে আনতাম এবং ভাগ করে নিতাম-কারন কয়জনে একসাথে যেতাম।কাঁচা গোবর টোকাতাম দিনের বেলা মাঠে গিয়ে,আবার ভোর রাত্রে বিভিন্ন আতালে গিয়ে,বিশেষ করে মতি মেম্বরের আতালে অনেকগুলো গরু ছিলো সেখানে গেলে অনেক গোবর পাওয়া যেত।দুই টাকা আয়ের জন্য বাড়িতে মা বিড়ি, তেল,কেরসিন ইত্যাদি বিক্রি করতো,আর দাদা বাদাম,বুট ইত্যাদি প্রাইমারি স্কুলের সামনে বিক্রি করতো।একদিন হুলারহাট দিয়ে কাঁচের শালশার বোতলে তেল আনার সময় পথে পড়ে গিয়ে ভেঙ্গ যায়,সে কি কান্নাকাটি আমার।বাকীতে মাসিক বাজার করতাম হুলারহাট দিয়ে,পরে মূলগ্রাম বাজার দিয়ে।মা আমাদের বাগানের গাছের পাতা কুড়াতো।এই সেদিনও মা পাতা কুড়াতো।প্রতি বছর রেইনট্রি গাছের ডাল কাটা লাগতো লাকড়ির জন্য।এখনতো কেনা লাকড়ি ও গ্যাস দিয়ে বাড়িতে চলে।বাসায় গ্যাস দিয়ে রান্না চলে।আমার স্ত্রী প্রথমে বাসায় কাঠের গুড়িদিয়ে এরপর কাষ্ঠ এখন গ্যাসে রান্না করে।মা প্রয়োজন হলেই চা খায় গ্যাসের চুলায় রান্না করে।
এখনকার ঘরেরে আগে আমাদের খড়ের ঘর ছিলো।প্রতিবছর খড় পাল্টানো লাগতো।কোলা(মাঠ) দিয়ে নাড়া শুকিয়ে এনে গইলান বানানো লাগতো,বাঁশের চটা,টুনি,নারকেলের চুমড়ি দিয়ে সোডা বানানো লাগতো।এরপর ঘরামীরা এসে চালা পরিস্কার করে নতুন বাঁশের চটা বাঁধতো।আমরা গৈলান উপরে ফিকা মারতাম,তারও একটা কৌশল ছিলো।ঘরামী সুন্দর করে নাড়া চালে বাঁধতো,নাড়া দিয়ে মটকা বাঁধতো।বাড়তি নাড়া কেটে সৈন্দর্য বাড়ানো হতো।সব শেষ হলে মা ঘর লেপা পোছা করতো।
নবান্নর আগে উঠনে মাটি দিয়ে উঠান জাগিয়ে লেপাপোছা করা হতো।এতেও একটা সৌন্দর্যের লড়াই হতো।কার উঠান কতো উঁচু হতো তানিয়ে লড়াই হতো।
ঘর ডোয়া লেপ দেয়া নিয়ে একটা সৌন্দর্যের দারুন লড়াই হতো,আমার মা এসব সৌন্দর্যের লড়াইয়ে অন্যতম একজন ছিলো।
বাবা দূরের স্কুলে চাকরি করতো।মা তাই ভোর রাত্রে উঠে প্রতিদিন রান্না করতো।সকাল সাতটার মধ্যে রান্না হয়ে যেতো।তিন বেলা গরম ভাত তরকারি রান্না হতো।
শিতের দিনে ধান উড়ানো সিদ্ধ করা ভানা ছিলো নিত্যদিনের কাজ।অনেক ধান শুকানো হলে কলে ধান ভানাতে যাওয়া লাগতো।সেই ভোরে গিয়ে সন্ধায় ফেরা লাগতো।
সাবান ছিলো ৫৭০।গায়ে ময়লা পড়লে তখন গরম জল করে ময়লা উঠানো হতো।চুলকানি ছিলো নৈমেত্তিক ব্যাপার।নিম পাতা সিদ্ধ করে স্মান করা হতো।গায়ে স্যান্ড গেঞ্জির দাগ পড়ে যেতো,রোদ ময়লায়।খালিপায় স্কুলে যাওয়া লাগতো,প্যান্ট অন্যরতা খাটিয়ে পড়া লাগতো,জামা বছরে একটা।মার শাড়ি সেলাই না করে পড়তোনা।লুঙ্গি,গেঞ্জি,গামছা সেলাই ছাড়া পড়া যেতোনা।আরো কতো কী?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×