হাসিনা কোথায় গিয়ে থামবে? 'মা রুই হালদা নদীতে ডিম ছাড়তে আসে, ডিম ছাড়ে: সে ডিম কি জেলেরা নিচ্ছে, না শিয়ালে খাচ্ছে, সেটা তার লক্ষ্য নয়, ডিমকে পেটের বাইরে নিয়ে আসাই আসল কাজ; বাংগালী ভোটারেরা মা রুই এর মতো, ভোট তাদের সময় মতো দিতে হবে: সে হোক পিন্টুর বাকসে, জয়নাল হাজারী বা শামীম ওসমানের বাকসে, বা যার নাম কোনদিন শুনেনি তার বাকসে। এই বাংগালী নিয়ে শেখ হাসিনার বসবাস, ভোটারেরা আওয়ামী লীগের হলেও হাসিনার রক্ষা নেই, ভোট দেয়ার সুযোগ দিতে হবে; না হয়, রিতুমতী বন্য হাতীর মত হরমোন মাথায় উঠে পাগল হয়ে যাবে ভোটারেরা।
শেখ হাসিনা ট্যাংকের মতো যাচ্ছে, আপাতত থামার কোন লক্ষণ নেই: কিন্তু পথের শেষ হবে; পথের শেষের পর, ফিরতে হবে; ফেরার মত তেল আছে কি না ট্যাংকের ট্যাংকে?
আমাদের জাতির রাজনৈতিক সংস্কার পিগমীদের চেয়ে উন্নত হবে, আমি আশা করছি; তবে, এটা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো অবশ্যই নয়। আমাদের শিক্ষার মান নীচু, ফলে রাজনৈতিক ভাবনার মানুষের সৃস্টি হয়নি: হয়েছে পার্টিবাজদের, এদের আবার গুণ হলো এরা পড়ালেখায় ভালো নয়, দুস্টজন। এরা পড়ালেখার সময় নাকি রাজনীতিবিদ হয়ে যায়, আলাউদ্দিনের চেরাগ আছে এদের হাতে।
যাক, শেখ হাসিনার চারিদিকে এরাই ভীড় করে আছে; আসলে, শেখ হাসিনার অবস্হাও এদের মতো; এবার যে অবস্হার সৃস্টি হয়েছে তা একটি বিশেষ অবস্হা; শেখ হাসিনার ক্ষমতা হারানোর কথা ছিল বলে অনেকেই মনে করেন, আমি কখনো তা মনে করিনি: আমি ভেবেছিলাম যে, ভোটে গেলে শেখ হাসিনাই ভোট পেতো; মনে হয়, শেখ হাসিনা টা বিশ্বাস করেনি; তাই সমান্তরাল এক পথ নিয়েছে; আপাতত সবও ভালো, কিন্তু পথের শেষ হবে, সে কথাটা মনে থাকলে হয়তো সঠিক প্ল্যান করতে পারব; পথের শেস জানতে হবে, জানতে হবে কোথায় থামলে ভালো হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



