আমাদের কম্প্যুটার বিজ্ঞানী জয় আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন শুধু মাত্র আপনার ভোটটা সংগ্রহ করতে; মনে আছে উনি বলেছিলেন যে, উনার কাছে তথ্য আছে, এবার আওয়ামী লীগ জয়ী হবে? মিলিয়ে দেখুন, কে জয়ী হচ্ছে!
উনি সব বিলবোর্ড দখল করে 'উন্নয়নের জোয়ারের' ছবি চাপিয়েছিলেন; অনেক সমালোচনা করেছিল; আমার ভালো লেগেনি সমালোচনা: আরে বাবা 'বিলবোর্ডে'তে কমপক্ষে উন্নতি দেখছ? হাজার হলেও উনি আমাদের কম্প্যুটার বিজ্ঞানী, বিলবোর্ডে ছবি দেয়ার জন্য দক্ষতার দরকার!
উনার একটা চমক দেখানোর কথা ছিল, সেটা বোধ এখন আপনারা দেখে ফেলেছেন: মানুষ ঘরে বসে ১৫৪ সাংসদীয় এলাকার ভোট দিয়ে ফেলেছেন।
আমাদের জাতীয় কম্প্যুটার বিজ্ঞানীর দক্ষতাগুলো দেখার সুযোগ পেয়েছেন আপনারা; যদি এগুলোতে বিশ্বাস না করেন, উনি নতুন কিছু করার চেস্টা করবেন বাকী এলাকাগুলোর ভোট নিতে।
মনে হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের সিটুয়েশনের গুরুত্ব উপলদ্ধি করছে না: না হয়, এ ধরণের সিটুয়েশনে এসব ভাঁড় ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতো না; দেশে যা ঘটছে এটা সিরিয়াস ব্যাপার। আওয়ামী লীগের ভাঁড়েরা ভাঁড়ামী করে '৭২, '৭৩, '৭৪ কাটানোর পর, শেখ সাহেবকে হারিয়েছিল; এবারের ভাঁড়ামীর জন্য কিভাবে মুল্য দেবে কে জানে!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



