ভোটে বাধা দেয়ার মতো জনপ্রিয়তা খালেদা জিয়ার নেই; ভোটে জয়ী হওয়ার মত জনপ্রিয়তা শেখ হাসিনার নেই; কিন্তু ভোট হচ্ছে: তাই এই ভোট জাতির জন্য ভয়ানক সমস্যা। খালেদার পতনের জন্য এ ভোটের দরকার, আবার শেখ হাসিনার রিটায়ারমেন্টের জন্য এ ভোটের দরকার। ভোটের পর, সরকার নিজের জনপ্রিয়তা সহসা বাড়াতে পারবে না, সেই মাথা বর্তমান আওয়ামী লীগে নেই; তাই জনপ্রিয়তার জন্য চেস্টা না করে, সহিংসতা কমানোর সহজ উপায় হলো, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ দখল না করা; এতে শেখ হাসিনা বিরোধীরা কিছুটা প্রশান্ত হবে, যা খুবই দরকার দেশকে কিছুটা হলেও স্বাভাবিক করার জন্য।
যেসব বিএনপি নেতা এখনো খালেদা জিয়ার প্রতি অনুগত, প্রেসিডেন্ট হামিদ তাদের জন্য কিছু না করলেই ভালো হবে; প্রেসিডেন্টের কাছে সবাই আসতে পারে; কিন্তু যারা খালেদাকে পুনরায় জাতির মাথার উপর বসানোর চেস্টা করছে, তাদের কথা শোনার পর, কোন পদক্ষেপ না নিলেই ভালো হবে। বিএনপি'কে যদি কেহ নতুনভাবে জাতির জন্য কাজ করার জন্য সাজাটে পারে, তখন শুধু বিএনপি'র সাথে বসা দরকার: বর্তমান বিএনপি জামাতের কন্ট্রাকর হিসেবে কাজ করছে মাত্র।
একদিন পরেই ভোট, যে সকল সংসদীয় এলাকায় ভোট হবে, সেখানে মিলিটারী থাকায় সন্ত্রাসীরা তেমন কিছু করতে পারবে না; তবে, ভয়ে মহিলারা ও মধ্য-বয়সী অনেক পুরুষ ভোটার ভোট কেন্দ্রে যেতে চাইবে না; '৭১ এর জেনারেশন ও তরুণ ভোটাররা ভোট দেবে।
আগামী সপ্তাহখানেক খুবই ক্রিটিক্যাল সময়: আওয়ামী লীগের পক্ষ থেকে সাপোর্ট নিয়ে ভয়ংকর কোন ঘটনা ঘটাতে চেস্টা করবে জামাত , বিএনপি, আইএসআই ও বাংলাদেশের রিটায়ার্ড মিলিটারী অফিসারেরা। এ ব্যতিত, তেমন কোন বাধা নেই নির্বাচনে।
তবে, শেখ হাসিনার মনে কি প্ল্যান আছে, সে ব্যতিত অন্য কেহ জানে কিনা সন্দেহ; আওয়ামী লীগকে জাতির কথা ভাবতে হবে, কোনভাবেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে দেয়া ঠিক হবে না আওয়ামী লীগের।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



