আমি মাঝে মধ্যে হারিয়ে যাই
হারিয়ে ফেলি নিজেকে নিজের ভেতরেই।
তোর ভেতরে যে নৈঃশব্দের উলুবন আছে
তোর ভেতরে যে বাতিশহর আলোকিত
করে রেখেছে গোপন অমাবস্যার
তাতে হারিয়ে যাই নিরন্তর
ক,টা দিন হারিয়ে ফেরি করে বেচি ভালোবাসা।
তোর লীলাবতি ঠোঁট,বিন্দাস মন
সংসারি চোখ এবং রাশি রাশি মেঘ স্বপ্ন
গোলক ধাঁধায় বুঁদ হয়ে থাকি কিছু সময় তাতে
খুঁজে ফিরি নিজের নিজেকে নিজস্ব ছায়া।
গোপন ভোর প্রকাশিত হতে না হতে
তোতে ডুবে থাকে আমার আমি
উদ্ভিদের ন্যয় গজিয়ে উঠি পরের জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


