ঘুম থেকে জেগে দু চোখ মেলে দেখি
অামার জানলায় দুলছে বাস্তব সকাল
দুলছে ধবল সুর্য জানলার ফাঁকে
বাঁশ পাতার ফাঁকে চোরা রোদ এসে নাচে,
আর পুরনো শলোক কাঁপে পর্দার সাথে
অচেনা সকাল ঘুঙুর সরালে
আমার সবুজ চোখ আড়মোড়া দিয়ে
জেগে ওঠে চার পাশ।
আমার জানলার সকাল যেনো
প্রিয়ার ধূসরিত ঠোঁটে
প্রত্যহ উদিত হওয়া দিবসের ভ্রুণ,
বিস্তর এক নবজাতক ভ্রুণের আলগা সকাল
আমার জানলায় গড়ে তোলে সংসার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




