হিন্দু ও বৌদ্ধযুগে বাংলার আলাদা আলাদা অঞ্চলের আলাদা আলাদা নাম ছিল।পশ্চিম বাংলা রাঢ় এবং উত্তর বাংলা বরেন্দ্র, লক্ষণাবতী, এবং পুন্ড্রবর্ধন নামে পরিচিত ছিল।উত্তর ও পশ্চিম বাংলার কিছু অংশ গৌড় নামে সুপরিচিত ছিল। পূর্ব ও দক্ষিন পূর্ব বাংলা বঙ্গ, সমতট ও বাংলা নামে পরিচিত ছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থে যে ষোলটি জনপদের উল্লেখ আছে তাদের মাঝে বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। মূলত মুসলমান শাসনামলে বাংলা ভাষাভাষী ভূভাগ বাংলা নামে পরিচিতি পায়।মুসলমান শাসনের প্রথম দিকে বঙ্গ ও বাঙ্গালা (বাংলা) বলতে দক্ষিন-পূর্ব বাংলাকে বুঝাত। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ্ লক্ষণাবতী, রাঢ় ও বাঙ্গালা এদের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে নিজে শাহ্-ই-বাঙ্গালা ও সুলতান-ই-বাঙ্গালা উপাধি ধারণ করেন। এই সময় থেকেই সমস্ত বাংলা ভাষাভাষী ভূভাগ বাঙ্গালা নামে পরিচিতি পায়। এর আগে শুধু বাঙ্গালার (পূর্ব বাংলার) অধিবাসীদের বাঙ্গাল বা বাঙ্গালী বলা হত। ইলিয়াস শাহের সময় থেকেই রাঢ় ও লক্ষণাবতীর লোকেরাও বাঙ্গালী নামে অভিহিত হয়। বৃটিশ শাসনকালে বাংলা ভাষাভাষী প্রদেশটিকে বেঙ্গল নামে ডাকা হত এবং বাংলা ভাষায় একে বাংলাদেশ এবং বাংলা এই দুটো নামেই ডাকা হত।১৯৪৭ সালে ভারত বিভাগের সময় বাংলাদেশ পূর্ব বাংলা ও পশিম বাংলা নামে দুটি প্রদেশে বিভক্ত হয়। পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিম বাংলা ভারত রাষ্ট্রে যোগ দেয়। পরে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে এবং এই স্বাধীন সার্বভৌম দেশটির নামই হয় বাংলাদেশ।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।