কি সম্পর্ক ছিল তোমার আর আমার?শুধু কিছুদিনের জানা শোনা-তবে চেনা নয়।তার পরও অনেকটা দিন রাত কেটে গেছে অপেক্ষার প্রহর গুনে!একটা আশ্চর্য রকমের টান অনুভব করেছি-হয়ত তুমিও করেছিলে কিংবা করোনি কখনো-এর সব কিছুই আমার নিজস্ব ধারনা মাত্র।হৃদয়ের মাঝে যে না বলা কথাগুলো তা এখনো হয়নি বলা-তুমিও বলোনি-যে স্বপ্নের বীজ হয়নি বোনা তা অঙ্কুরিত হবার কোনো সম্ভাবনাই তো থাকে না......এই ভাল-স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাক চোঁখের আঁধারে-নিঃশব্দে তুমি চলে গেলে নীরব অভিমানে অথবা তীব্র ঘৃনা অন্তরে নিয়ে!!যদি কখনো আসো ফিরে-আসতে চাও আমার ভুবনে-নিঃসঙ্কোচে এসো,আমি থাকব তোমার ফেরার পথ চেয়ে!তোমার ঘৃনা মান অভিমান সে তোমার অনুরাগ বলেই জানি-জানব আজীবন।যদি ভুলে যেতে চাও কিম্বা ভুল করেই ভুলে যাও-আমি দুঃখ পাব না জেনো--শুধু আমার অন্তরে তোমার উপস্থিতি আছে-থাকবে সেই আগের মতই।একাকি নিভৃতে কোনো শ্রাবনের রাতে যদি প্রশ্ন আসে মনে তোমার কে ছিলাম আমি-আর তুমি কি আমার...তবে উত্তর তার একটাই-বন্ধু!!তাই রইলাম তোমার নিঃস্বার্থ বন্ধুত্বের প্রতিক্ষায়!!
আলোচিত ব্লগ
দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র
একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।