somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভবত ঐদিকে সূর্য অস্ত যায়

০১ লা জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেক গোধূলী দেখিনি
অনেক অন্ধকার ঘরে সন্ধ্যায় কাতিয়েছি ঘুমের ঘোরে
যখন জেগে উঠেছি তখন আকাশে লাল মঙ্গল আর সাদা সন্ধ্যা তারার অবাধ বিচরন
আমি উঠেছি এক বিশাল বাজারের শেষ যৌবনে
তখন আমার অনেক কিছুই জানা এবং রপ্ত
আমি তখন অনেক দক্ষ এক বাজারী
আমার কথামালায় মুগ্ধ অনেকে প্রশংসার দৃষ্টিতে তাকায়
কিন্তু আমার তাতে আগ্রহ অনেক কম
আমি এড়িয়ে যাই
মাঝে মাঝে চেষ্টা করি সেই দুপুর বেলাতার কথা মনে করতে
যখন আমার যৌবনের মধ্যাহ্ন তার দ্বিপ্রহরে প্রখর সৌর্যতাপে বিদীর্ণ করত চারিদিক
আমি সেই দুপুরের কথা খুব একটা মনে করার সময় পাই না
কারণ আমারও বার্ধক্য আসন্ন
আমার বার্ধক্য খুব একতা ক্ষতি বৃদ্ধি আনবে না
আমি সম্ভবত নিঃশেষের দ্বারপ্রান্তে
আর হয়ত কতক্ষণ বাকী
জীবনের শেষ বেলায় কাচাবাজারে এক হালি লেবুরপ দরদাম খুব একটা গূরুত্বপূর্ণ নয়
যদিও রাতের শেষ ভাত খাওয়ায় তা অনেক স্বাদবৃদ্ধি ঘটায়
আমি অনায়াসে খুবপ বাজারী ভঙ্গিতে কথা চালিয়ে চাই
আমার ক্রেতা বিক্রেতার মিথস্ক্রিয়া অত্যন্ত প্রশংসনীয়
আমি সম্ভবত দুপুরের ঐ তপ্ত সময়টা ভুলে গেছি
আমার তখন অনেক রৌদ্র ছিল
ছিল হঠাৎ একরাশ মেঘ বৃষ্টিতে সব ভেসে যাওয়া
আমার সব ভেসে গিয়েছিল একরাশ বৃষ্টিতে
আমি তখন এক পলতা কাথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম
আমার ঘুম ভাঙ্গল সেই শেষ বেলার সন্ধ্যায় এসে
আমার তখন খুব বেশী সময় অবশিষ্ট নেই
অবশ্য আমি খুব দক্ষ
দক্ষতার পসরা বিকিয়ে শেষ বেলায় অনেক পূজি জমাই
অথচ তা দরকার ছিল দুপুরে
তখন আমার অনেক রৌদ্র ছিল
ছিল সারাটি দিনের অনেকটা সময়ের কাজ করার অনেক কিছু পাওয়ার, না পাওয়ার অনেক কিছু সম্ভাবনা
খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে অথবা এটাই নিয়তি অথবা এটাই ঘটল সাধারণত আমি সব সম্ভাবনাকে অসম্ভাবনাতে রুপান্তরিত করেছি
আমি এখন শেষ সময়ের সন্ধ্যাবেলার খুব দক্ষ বাজারী
যার প্রাপ্তির কোন উপযোগ অনর্থক অথবা তা পরমুখাপেক্ষী
আমার সব অর্জনের মালিক এখন একটি শূণ্যস্থান
অথবা আমি এক নৈব্যক্তিক অধরা সমীকরণ
যার সমাধান হবে না এবং একটি অভেদ
অতঃপর একগুচ্ছ অযাচিত মেঘমালা আমার অগোচরে আমাকে উন্মুক্ত করে সম্ভবত কপর্দকহীন করে গেল
আমার আর কিছু হিসাব মেলাবার নেই
আমার আর কিছু জানার নেই
এখানেই রাত বারোটা
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

×