somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্দুল করিম

০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে। অমিনেষ আর রোহিনী হাত ধরে দাড়িয়ে আছে। আজ তাদের প্রথম সন্তান এই মহাবিশ্বে আসবে। রোহিনীর কপালে ছোট ছোট ঘামের বিন্দু দেখা যাচ্ছে। অনেক দিন ধরে তারা দুজন অপেক্ষা করে ছিল আজকের এই দিনটির জন্য। অমিনেষ আর রোহিনী দুজনই সোলার সিষ্টেমের অধিবাসী। তারা সোলার সিষ্টেমের ক্ষত্রিয় গোত্রভুক্ত। বাহিরের সব ধরনের অযাচিত আক্রমণ থেকে সোলার সিষ্টেমের প্রতিটি স্থানাংক রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছে।

আর কিছুক্ষণ পরেই তারা যাত্রা শুরু করবে সূর্যের দিকে। বহুদিন ধরে জমানো টাকায় তারা সূর্যের বুকে মিলিত হবার অনুমোদন কিনতে পেরেছে। তাদের বহুদিনের লালিত স্বপ্ন, তাদের সন্তান হবে সূর্যের সন্তান। অমিত তেজ আর প্রচন্ড পরাক্রম সে সন্তানের দেহ থেকে ঠিকরে পড়বে। একজন শক্তিশালী ক্ষত্রিয় সন্তান এ সোলার সিষ্টেমে তারা রেখে যেতে চায়, যে সূর্যের তেজে এ সিষ্টেমকে রক্ষা করবে। যার শরীরের প্রতিটি পরমাণুতে থাকবে সূর্যের নাচন।

কিছুক্ষনের মধ্যেই অমিনেষ আর রোহিনীকে রুপান্তরিত করা হবে চেতনাবাহী হাইড্রোজেন গ্যাসে। তারা গ্যাসে রুপান্তরিত হলেও সে গ্যাসের চেতনা থাকবে। গ্যাসের প্রতিটি পরমাণুর মাঝে থাকবে সুশৃংখল ঐক্য ও নিয়ন্ত্রণ। তারপরে সে গ্যাসকে উন্মুক্ত সূর্যের বুকে ছেড়ে দেওয়া হবে। সেখানে হবে পরমাণুর নাচন। রোহিনীর পরমাণুগুলো সূর্যের বুক থেকে বেছে বেছে পরমাণু নিয়ে আসবে, অমিনেষের পরমাণুগুলোও সূর্যের বুক থেকে বেছে বেছে পরমাণু নিয়ে আসবে। অমিনেষের বাছা কিছু পরমাণুকে রোহিনী বলবে নাহ এই পরমাণুগুলোকে পছন্দ হচ্ছে না। আবার রোহিনীর বাছা কিছু পরমাণুকে আমিনেষ বলবে তুমি কি চাও তোমার সন্তান এই একগুচ্ছ পরমাণুর মত হোক, যারা এখনই নিজেদের মধ্যে চরম বিশৃংখলাতে লিপ্ত? রোহিনী বলবে বাচ্চাকাচ্চা একটু দুষ্ট হওয়াই ভাল, বেশী ঠান্ডা বাচ্চাকাচ্চা ভাল না। বাচ্চাকাচ্চা যদি ঝাপাঝাপিই না করল তবে আর কিসের বাচ্চাকাচ্চা! এভাবে নিজেদের মধ্যে অনেক্ষণ তর্ক-বিতর্ক করার পর যখন তারা একমত হবে তখন শুরু হবে তাদের আসল মিলন প্রক্রিয়া। আমিনেষ তারা হৃদপিন্ড থেকে পরিবর্তিত কিছু পরমাণু দেবে আনাগত সন্তানের জন্য। রোহিনী তার রক্ত থেকে কিছু পরমাণু দিবে অনাগত সন্তানের জন্য। আমিনেষ আর রোহিনী দুজনই তাদের মস্তিষ্ক থেকে কিছু পরমাণু দিবে অনাগত সন্তানের জন্য। বাবা-মায়ের দুজনেরই কিছু স্মৃতিচিহ্ন সন্তানের মাথায় রেখে যাওয়ার জন্য এ ব্যাবস্থা। এভাবে তারা তাদের শরীরের প্রতিটি অংশ থেকে পরম মমতায় অল্প অল্প করে পরমাণু মিশ্রিত করে গড়ে তুলবে অনাগত সন্তানকে। যে সন্তান হবে তাদের শরীরেরই একাংশ। সূর্যের পরমানুগুলো আমিনেষ আর রোহিনীর পরমানুগুলোর সাথে মিলে গড়ে তুলবে আমিনেষ আর রোহিনীর জন্য সূর্যের সন্তান।

মহাবিশ্বের অপর এক প্রান্তে, নাম না জানা এক গ্রহে এক কৃষক সারাদিনের ঘামঝরা ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে আসছে। কৃষকের স্ত্রী.........

(গল্পটা কোনদিকে নেব ঠিক করতে পারছি না। চিন্তা করছি। কল্পনাশক্তিকে বন্য রুপ দিতে পারছি না। তবে গল্পের একটা চরিত্রের নাম দিব আব্দুল করিম)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

×