somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধা , মেধাবী , কোটা , রাজনীতি ও নোংরামি

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৪ তম বিসিএস আর কিছু দিক না দিক ছোট একটা বিভাজন রেখা টেনে দিয়ে যাবে একথা স্বীকার করতে হবে , যেমন করেছে শাহবাগ চত্বর ।

প্রিলি রেজাল্ট দেয়ার পর পর ই শুরু হয়ে গেল তুলকালাম কান্ড । কিছু সংখ্যক মেধাবী নাকি ৮৯-৯০ পেয়ে ও টিকে নাই আবার কোটা ওয়ালারা নাকি ৫৫ পেয়ে টিকে গেছে ।প্রচলিত কোটা মুক্তিযোদ্ধা , নারী ,জেলা, উপজাতি ও প্রতিবন্ধী এই পাঁচ ধরনের হলেও মূলত প্রশ্নবিদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ কোটা । মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে মেধাবীদের ধারণা এই যে , মুক্তিযোদ্ধারা সন্মানিত কিন্তু তাদের কোটা দেয়া যাবে না বরং সন্মানী (ভিক্ষা) বাড়ানো হোক । প্রসঙ্গত মুক্তিযোদ্ধ কোটা রাষ্ট্র প্রদেয় সন্মান এটা মুক্তিযোদ্ধারা জোড় করে কিংবা চুরি করে নেয়া না । তারপর ও ইনিয়ে বিনিয়ে মেধাবীরা বলার চেষ্টা করছে এত সন্মান দেয়া ঠিক হয় নাই , মেধা নষ্ট হয়ে যাচ্ছে ।

যখন বিসিএস এর ভাইভা নাম্বার ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হলো মেধাবীরা তখন কোথায় ছিল ? নাকি বিশেষ কোনো বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র , বর্তমান শিক্ষকরা ভাইভা বোর্ডে থাকে , বিশেষ বিশ্ববিদ্যালয় বিশেষ সুবিধা পাওয়ার আশায় তখন চুপ ছিল ? ভাইভা মানে তো অনিয়মের আখড়া । এখানে সব মেধাবী এখনো নিরব । প্রসঙ্গত লক্ষ লক্ষ যুবক ছেলে বেকার থাকার পর ও সরকারী চাকূরিজিবীদের উর্দ্ধ সীমা ৫৭ থেকে বাড়তে বাড়তে ৬২ করা হলেও মেধাবীদের মেধায় আঘাত লাগে না ।

এই সরকারের প্রথম এমন আন্দোলন শুরু হলে তখন "আমরা মুক্তিযোদ্ধার সন্তান " নাম একটা পাল্টা সংগঠন থেকে পাল্টা আন্দোলনের ডাক দেয়া হয় । সেখানেই থেমে যায় আন্দোলন । সরকারের শেষ সময় আবার একই বিষয়ে আন্দোলন কিছুটা আলামত আগের মত । আবার হয়ত মাঠে আসবে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান " সংগঠন ।

এর ভিতর বিরোধী দল , বিশিষ্ট ব্যক্তি আকবার আলী খাঁনদের মত বিজ্ঞরা ও রাজনীতি টানার চেষ্টা করছে । বিরোধী দল এর মধ্যে বাকশাল এর গন্ধ পাইছে । আর যখন এই দল ক্ষমতায় ছিল তারা কি মুক্তিযোদ্ধা কোটা বাদ দিছিল ? সামনে ক্ষমতায় গেলে কি বাদ দিবে ? না , বড় ভাগ নেয়ার জন্যে সস্তা নোংরামি করছে ? আর একবার আলী খান ও তো ক্ষমতায় ছিল , তখন কিছু না বলে এখন সুশীলগিরি । পৃথিবীর কোন অসভ্য দেশে কি আছে কি নাই তা নিয়ে টানা তানি শুরু করে দিছে ।

কোটা অবশ্যই সাড়া জীবন চলতে পারে না । কমিয়ে আনতে হবে ধীরে ধীরে । এটা জাতীয় ইস্যু । সবাই ঐক্যমতের ভিত্তিতে কোটা কমিয়ে আনলে দেশ তথা সবার উপকারে আসবে । চায় জাতীয় নীতিমালা । বিভাজন না বাড়িয়ে কমিয়ে আনা হোক । মেধাবীদের প্রাপ্য সুযোগ ও মুক্তিযুদ্ধাদের সর্বোচ্চ সন্মান নিশ্চিত করা হোক ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×