ঈদের আগে পরে মিলাইয়া যে পরিমান লোক মরার খবর শুনলাম, তা যোগ দিলে হাজার হাজার টন বোমা-বুলেট মাইরা ইস্রায়েলিরা যে পরিমান ফিলিস্তিনি মারছে তার কাছাকাছি হবে বোধহয়। এইভাবে মরতে থাকলে যুদ্ধবিগ্রহের আর কি দরকার? নাকি মেলথাসের প্যারালাল কোন থিওরি চালু হইল? নাকি এইটাও কোন কন্সপিরেসি থিওরি? আল্লা মালুম!!!
দিনকাল পাল্টায়া গেছে। আগে কুরিয়ার সার্ভিসের লোকেরা দেখতাম বাসায় আইসা, প্রাপক খুইজা, সিগ্নেচার নিয়া কুরিয়ার দিয়া যাইত। এখন তেনারা মোবাইলে ফোন কইরা বলেন, 'আপ্নের কুরিয়ার আসছে, আইসা নিয়া যান।'
চেঞ্জ আসছে সিএনজি আর রিক্সা ওয়ালাদের মননে-মানসে, ভাড়া চাওয়ার সময় নিজ মত প্রকাশে এরা ইদানিং বেশ স্বাধীন। এই দ্যাশে এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টাররে কেউ সালাম দেয় না, কেন দিবেন? উনি তো আর তেমন তথাকথিত 'কুল' না।
টিকেটের লাইনে দাড়াইয়া ধুমাইয়া সিস্টেমের গায়ে পিশাপ করতে থাকি আমরা, আর দুইটা টাকা কমে টিকেট পাওয়ার চান্স থাকলে বর্তে যাই। সবখানে আমারটা ঠিক থাকলে বাকি সব ঠিক আছে কিনা সেইটা নিয়া মাথাব্যাথা নাই, করবই বা কেন, আপ্নের তো অনেক মাথা ব্যথা ছিল, তো হইছে কিছু? পারছেন কিছু ছিড়তে?
নতু্ন ট্রেন্ড আসছে # ট্যাগ এঁর। আগে যারা লাইকার ছিল বেবাক এখন #ট্যাগার, # মাইরা খাল্লাছ। ইয়ো ম্যান, আই ডিড মা পার্ট, হোওাট এবাট ইয়ু? একটা রিক্রুটিং কার্যক্রমের সাথে জড়িত আছি, এই ইয়ো জেনারেশনের কিছু পোলার ইন্তারভিউ নেই নিত্যদিন। জ্যাকফ্রুটের ফ্রুট বানান প্রায়শই ফ্রুটিকার ফ্রুট, ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকার, বাংলাদেশের রাস্ট্রপতির নাম নিয়া কনফিউজড! জিপিওর ভারে ন্যুব্জ এই ইয়ো প্রজন্মের কাছে মাপ চাইছি, মাপ চাই এদের # এঁর কাছেও।
আছে আরেক আবালের দল, নতুন ফ্যাশন উপজাতীয় রে আদিবাসি না বললেই নাখোশ, আদিবাসি কি বেশি শ্রুতিমধুর নাকি উচ্চারন বান্ধব? এইটার পিছনে যে ধান্দা লুকায়া আছে, তেনারা ভাবে সেইটা কেউ বুজবেনা। আসেন আপ্নেও বলেন আপনি কিশোরগঞ্জের সুংখ্যাগরিষ্ঠ আদিবাসি, ক্ষতি কি?
দেশে হইছে এমন অবস্থা যে কারো কৌষ্ঠকাঠিন্য হইলেও কয়দিন পর একটা বিশেষ পেশার লোকরে না ডাকলে আর চলতেছে না। রাস্তা, ব্রিজ বানাইতেও তারা, পানি ট্রাফিক সাম্লাইতেও তারা। সরকারের বাকি সব আপিস আর প্রজাতন্ত্রের বাকিসব কর্মকর্তা কর্মচারীরা আছেন খালি সিনেপ্লেক্সে বইসা জইল্ল্যার ৩ডি মুভি দেখতে।
এই জইল্ল্যারে নিয়াও আরেক জ্বালা, এই ভাঁড় টারে কেউ কয়না ক্যান মাফ কইরা দিতে? আর কত দিন লাগে এই সত্যটা বুজতে যে কাঁঠালের আমসত্ব হয়না! আর উনারেই বা দোষ দেই কেম্নে? এই দেশে ইন্টার পাশ পোলা আশি টাকা তোলা, অথচ বাপ মা খরচা বন্ধ করা দিলে না খায়া মারা পরবে। সাকুল্যে টিউশনি পর্যন্ত তার দৌড়, তাও সারাক্ষন দুই চোখে স্বপ্ন যদি কখনও ছাত্রীর বাপ অথবা মেস বাড়িওয়ালী আন্টি জামাই বলে ডাকে!!!
চারপাশে ফরমালিন, ভেজাল আর দুর্নিতি নিয়া অবসেসড আছি। স্বপ্ন-ঘোষনা দ্বন্দ মুখর একটা ইতিহাসরে পিছনে ফালাইয়া আমরা পারছিনা এগিয়ে যেতে। সবাই মঠোফোনের স্ক্রীনে জমে আছি, যেন স্ক্রীনের ভেতর মেডুসার কাটা কল্লা দেখছি!
পুনশ্চ:
নামকরনের সার্থকতা খুইজেন না, এই দ্যাশে সার্থকতা খোজা বলদামি। প্রাসংিকতা হল ফিলিস্তিনিদের অবস্থা দেখেন, ৪৭ সাল থাইকা ভুগতেছে, সেভেন সিস্তার্সদের দেখেন, এখনও স্বাধিনতার স্বাদ পাইলনা, মাগার আমরা ৯ মাসেই পাইয়া গেসিলাম তো তাই মর্ম বুজিনা।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



