somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিপিএ ভারী বেকার প্রজন্ম এবং অলীক বিকল্প ভাবনা!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজের সুবাদে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন সদ্য মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ নতুন মুখের সাথে মোলাকাত হয়। হইতে পারে এরাই এদের প্রজন্মের সেরা মুখ না, আশাকরি বাকিরা এদের চে ঢের ভাল, কিন্তু এরা একটা বড় অংশের প্রতিনিধিত্ব করতেছে। জিপিএ র ভারে নুয়ে পরা এদের দেখলে আপনার মায়াই হবে। এদের জ্ঞানের, জানার আর জানার আগ্রহের বহর দেখে প্রথমে আপনিও আমার মতই হাসবেন, পরে রসিকতা করবেন, তারপর বিষাদে ভুগবেন, এরোপর ক্ষুদ্ধ হবেন, কিন্তু সব শেষে আপনার মায়াই হবে। হয়ত গ্লানিও হবে, কারন এদের এই হালের জন্য আপনি আমিও বোধহয় কিছুটা দায়ি!

ইন্টার পাশ একটা ছেলে এইদেশে নিজের পায়ে দাঁড়াইতে অক্ষম। বাবা মা খরচ বন্ধ করে দিলে না খায়া মরবে। বিদেশে গিয়ে এরাই পার্ট টাইমে অনেক কাজ করে, অথচ দেশে টিউশানি ছাড়া অন্য কিছুই করার চেস্টাটাও কইরা দেখে না। ক্যান? মুদির দোকানে, গার্মেন্টসে, পেপার বিক্রিতে অথবা কুরিয়ার সার্ভিসে কাজ করে টু পাইস কামাইতে দোষ কি তোর? ক্যাডারগো চ্যালা হইয়া তো ঠিকি মিছিলে গিয়া গাড়ি ভাঙ্গস।

এদের জন্য ডলা সিস্টেমের শিক্ষা ব্যাবস্থা দরকার। পাচ বচর হইলেই স্কুলে যাবে। ক্লাশ ওয়ান থিকা থ্রি পর্যন্ত স্কুল শিখাবে বর্নমালা, ছড়া, আর শিখাবে কেম্নে রাস্তা পার হইতে হয়, কেম্নে মুরুব্বি দেখলে সালাম দিতে হয়, কেম্নে লাইনে দাড়াইতে হয়, আগে যে আসে তারে আগে সুযোগ দিতে হয়, এইসব। নো হোম ওয়ার্ক। বাচ্চা বাচ্চা পুলাপাইন তাদের চে বড় সাইজের ব্যাগ কান্ধে ক্যান স্কুলে যাইব? সে আম গাছের নিচে যাবে, গাছ চিনবে, আম চিনবে, গাছের তলায় বইসা আমের ছবি আকবে , ছবির নিচে লিখবে আম, তারনিচে লেখবে ম্যাংগো। মানে, টার্গেট হবে নৈতিক শিক্ষা আর প্র্যাক্টিকাল অরিয়েন্টেশন।

ক্লাশ ফোর আর ফাইভে চলবে অরিয়েন্টেশন উইথ সারাউন্ডিংস। মানে দলে দলে প্রতিদিন স্কুলের এই বাচ্চারা থানা দেখতে যাবে, কোর্ট চিনবে, আইটি ফার্ম দেখবে, ক্যান্টন্মেন্ট চিনবে, মসজিদ মন্দির চিনবে, ব্যাঙ্ক চিনবে, কারখানা চিনবে, বাজার চিনবে। আর শিখবে কোথায় কিভাবে চলতে হয়, কি দেখতে কেমন। পোঙ্গটা পুলাপাইন বান্দরামি করবে কিন্তু একটা বেইজ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে।

ক্লাশ সিক্স থেকে এইট ছাত্র ছাত্রীরা স্কুলেই থাকবে, এইবার বিভিন্ন পেশার প্রতিষ্ঠানেরা বছরজুড়ে অন্তত একবার করে তাদের এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কেম্পেইনে যাবে। সিভিল সার্ভিস, টেলিকম, ব্যাঙ্ক, বীমা, গার্মেন্টস, পুলিশ, আর্মি, উকিল সব পেশার প্রতিনিধিরা যাবেন। সহজ ভাষায় বলবেন কিভাবে ব্যাঙ্কে একাউন্ট খুলতে হয়, কেম্নে থানায় জিডি করতে হয়, কিভাবে মোবাইলে টাকা পাঠায় ইত্যাদি।

ক্লাশ নাইন টু টেন এরা সব শিখবে, নো সায়েন্স আর্টস। বাইলজির এমিবা প্রজনন শিখুক আর না শিখুক, বাড়িতে কারো হাত পুরলে কি প্রাথমিক চিকিতসা সেইটা জানবে; ফিজিক্সে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার বুজুক আর নাই বুজুক, বাসার ফিউজড বাল্ব বদলাইতে জানবে; সারনি মুখস্ত হোক বা না হোক, অক্টেন-ডিজেল আলাদা চিনতে পারবে, কম্পিউটার জানবে, গাড়ির টায়ার বদলাইতে জানবে, ছোট খাট দোকানের হিসাব রাখতে জানবে, ট্যাক্স দিতে জানবে। টার্গেট হল সসাইটিতে চলতে শিখবে।

ক্লাশ ইলেভেন আর টুয়েলভ এ তারে যোগ্যতা অনুযায়ী হায়ার স্তাডিজের জন্য রেডি করা হবে। কেউ যদি ডাক্তারি পরার লায়েক হয়, এইবার সে ঘার মুর ভাইঙ্গা বাইলজি পড়বে, সাথে বাধ্যতা মুলক যে কোন একটা হাসপাতালে পার্ট টাইম কম্পাউন্ডার বা মেডিকের কাজ করে টু পাইস কামাবে।

এমুন কোন সিস্টেমে না আগাইলে লাভ নাই!!!

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×