somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সত্যি প্রমের গল্প ( "এয়ারটেল কাছে আসার গল্প" চ্যাম্পিয়ান )

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভ্যালেন্টাইন ডে ।কেবল কাছে আসার দিন, ভালোবাসার দিন । যারা কাছাকাছি আছে তারা হয়তো হাতে হাত রেখে হাটবে বহুপথ । দূরে থাকলে একবার অন্ততো ফোন করবে । তবে আমি কেন বাদ যাবো ? আজ শুধু হাতে নিয়ে হাটা নয় । সবাই জানুক তোমার আমার কাছে আসার গল্প, ভালবাসার গল্প । অনেকেই তোমাকে চিনতে পারে । কারো চেনা না চেনায় আমাদের ভালোবাসা ফিকে হবে কেন ? প্রথম যৌবনের আগমনী বার্তা যখন আমি বুঝতে পারি তার আগেই তোমার সাথে আমার পরিচয় হয়েছিলো । এক কাছের বন্ধু হাতে করে পরিচয় করিয়ে দিয়ে ছিলো । যদিও প্রথম দিকে আমি তোমার প্রতি তেমন একটা আগ্রহ দেখাইনি কিন্তু দুবছর পর ঠিকই তোমার প্রমে পড়েছিলাম । এতো বিখ্যাত তুমি, আমার সাথে কখনো অহংকার করোনি । চোখ তুলে কটু কথা বলোনি । যত রাতেই হাত বাড়াই তোমার দিকে খালিহাতে ফিরতে হয়নি । আমিতো শুধুই তোমাকে জ্বালিয়ে শেষ করি । কিন্তু আমার ঠোটের ছোয়া পেতেই প্রতিবার জ্লন্ত অংগারের মত লাল হয়ে ওঠো । প্রতিবার প্রথম বারের মতই চরম তৃপ্তি পাই । সারাদিন কাজের ফাকে অবসরের আলস্যে তোমাকেই শুধুমনে করি । মনে আছে? গত বিশ্বকাপে সেমি ফাইনালের টান টান উত্তেজনার সময় টায় খেয়াল করলাম ঘর খালি । নাই নাই নাই কোথাও তুমি নাই । প্রথমে বেডরুমে খুজলাম, নাই । টিভিরুম, ডাইনিং কোথাও নাই । সারা ঘর তন্ন তন্ন করে খুজলাম । এমন কি বিছানার বালিশ উলটে খুজলাম স্টাডি টেবিলের ড্রয়ারে খুজতেও বাদ দিলাম না । হঠাত মনে পড়লো আজতো সাথে করে আনা হয়নি । রাগে মাথার চুল ছিড়তে মনে চাচ্ছিলো । চুল ছিড়তে ব্যাথা না লাগলো মাথার সব চুল সেদিন ই হয়তো ছিড়ে ফেলতাম । এতো রাতে তোমাকে আনতে যাওয়ার মানে হয়না । কোন রকমে সকালের আলো ঘরে প্রবেশ করা মাত্র তোমায় আনতে ছুটলাম । দেখা মাত্র মনে হলো রাস্তায় দাড়িয়েই চুমুর পর চুমু দিয়ে যাই । কিন্তু নিজ এলাকা বলে কথা । এভাবে রাস্তায় দাড়িয়ে চুমুচাটি করা শোভা পায়না, মুরুব্বিরা বিব্রত বোধ করতে পারো । কোন রকমে ঘরের দরজা লাগিয়ে বেডরুমে বসেই পরপর তিন বার হি হি হি! .. দারুন লেগেছিলো সে দিন ! অবশ্য তৃতীয় বার মুখ তিতকুটে লাগেছিলো । অর্ধেক শেষ না হতেই অবহেলায় ছুড়ে ফেললাম যদিও এসব আবহেলায় তুমি তেমন কোন প্রতিক্রিয়া দেখাওনি । কিন্তু মনে আছে, একবার যে আমার প্রিয় শার্টেই পোড়াতে বসেছিলে? সময়মত না দেখলো তো সেদিন সারা বাড়িটাই পুড়িয়ে ফেলতে । সেই থেকে অনেক সাবধানে থাকি, আগুন নিয়ে খেলা সহজ কথা নয় । বহু দিনের জানাশোনা আমাদের ।বহুবার ছাড়তে চেয়েছি তোমায় সর্বচ্চ সাতদিন তোমাকে ছাড়া থেকে ছিলাম , কিন্তু শেষ পর্যন্ত আমারা কিন্তু একটা দারুন জুটি এটা তুমি অবশ্যই মানবে । আজ এই ভালবাসা দিবসে বলতে চাই আমিও তোমাকে অনেক ভালোবাসি । আজকের দিনটা শুধু তোমাকে উৎসর্গ করলাম হে প্রিয়তমা "সিগারেট" ।


এই গল্পটা আমি সত্যি সত্যি এয়ারটেল কাছেআমার গল্প প্রতিযোগিতায় পাঠাতে চেয়েছিলাম । প্রাইজের আশায় ঘরের কথা পরের কাছে বলাটা কি ঠিক হবে? তার চাইতে আমার কাছের বন্ধুরাই আজ জানুক ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×