somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে যাচাই করুন। আপ্নার শ্রম কার পিছনে।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থ উপার্জন, মহৎ লক্ষে ব্যায় এবং রক্ষা করা এই দুনিয়াতে সবচেয়ে জটিল কাজ। মানুষ যে রকমই হোক না কেনো, এই নশ্মর জগতে একদিনও বেচে থাকতে হলে, অর্থ লাগবে।

তো সেই অতি প্রয়োজনীয় জিনিষ সংগ্রহে মানুষ যে যার বুদ্ধি, সুযোগ, সামর্থ অনুযায়ী নিয়েজিত।

আমাদের দেশে ধার্মিক(১০০%) আর শিক্ষিতের(২০%) মধ্যে ব্যাপক ফারাক, সংখ্যা গত। তো একবার চিন্তা করি, আমরা জীবনে আমাদের অর্থ কোনটার প্রসারে বেশি ব্যায় করছি।

মসজিদের উন্নয়ন( স্থাপন, কাচা মসজিদ কে পাকা করা, পাকা দালান কে দোতলা করা, মসজিদ সংলগ্ন বাউন্ডারিতে মার্কেট বানানো), মাদ্রাসা, ঈদগাহ্ , গোরস্থান, লিল্লাহ বোর্ডিং উন্নয়ন( সেম এজ মসজিদ প্রটোকল), সারা জীবন কত টাকা ব্যায় করছেন তা কি হিসাব করছেন, পথে ঘাটে, নামাজ পড়তে যেয়ে, বাসে, ট্রেনে, লন্চে, ইসলামি জলশাতে কতবার দেই আমরা?

আমার আনুমানিক হিসাবে সারাজীবন না হলেও ৫০,০০০/=

অপরাধ নিবেন না। এর বিপরীতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের ডোনেশন বা দান কত? কত স্কুলের ছাদ নাই, দেয়াল নাই, বসার বেন্চ নাই। কই ঐ এলাকার কোনো ধনবানকে তো দেখলাম না, একটা টিনের চাল উঠাইয়া দিতে, নিদেন পক্ষে ১০ টা বসার বেন্চ বানিয়ে দিতে।

নির্বাচনের আগে সব ক্যান্ডিডেটরা সবগুলা ইসলামি জলসাতে যাইয়া হাজার/ লাখ টাকা দিয়া দানবীর টাইটেল নিয়া বুক ফুলাইয়া চলে আসেন।
কই ১০ টা স্কুলে গিয়া তার উন্নয়নের জন্য ১০ টা টাকা তো দিতে দেখিনা, উল্টা রাজনীতির নামে দেশে শত শত স্কুল, কলেজ পোড়াইয়া দেওয়া।

সরকার সারাদেশে সরকারি খরচে শত শত মসজিদ নির্মান করার ঘোষনা দিছে, হাজার কোটি টাকার কারবার।
কিন্তু সাইন্স নিয়ে গবেষনার বাজেট নাই।

সারা দুনিয়ার সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয় গুলোর পরিচালনার খরচের একটা বড় অংশ আসে বেসরকারী ডোনেসন থেকে। আমাদের দেশে বড় শিল্পপতির অভাব আছে?????? তাদের গ্রুপের নামে, পরিবারের নামে কোনো স্কলারশিপ কি চালু আছে শিক্ষার কোনো ক্ষেত্রে??? অথচ যার যার এলাকায় নাম ফুটানির লাইগ্যা অজপাড়াগায়ে জমকালো মসজিদ তৈরীর কোনো কমতি নাই।

বড় বড় প্রফেশনাল, যারা বিদেশে ঐসব স্কলারশিপে পড়াশোনা করে এসে আজ দেশে আলো করে বসে আছে, তারা কি তাদের পছন্দের কোনো বিষয়ে বাৎসরিক ১০,০০০/- টাকার স্কলারশিপ ২ টা চালাতে পারেন না কো ভার্সিটি বা কলেজে, নিদেন পক্ষে তার গ্রামের বাড়ীর সেই ছোট্টবেলার স্কুলে ৫০০ টাকার ২ টা বৃত্তি কি চালাতে পারেন না???
হায় কে করবে এগুলো????
প্রতিবেলার প্রার্থনাতে যে ইহুদি , কাফেরদের গালাগালি করি, আবার আশা করি তারা তাদের টাকা, প্রযুক্তি দান করে আমাকে উন্নত করে যাবে।

সচেতন হন সবাই, প্লীজ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩০
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×