আর কত দীর্ঘ হবে ঝরে পড়াদের তালিকা?
১২ ই জুলাই, ২০১১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সড়ক দুর্ঘটনা প্রতিদিনের খবরে কমন শিরোনাম হয়ে উঠলেও আজকে খবরটা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারিনি। ৪৪ টি শিশু এমন মৃত্যু- কী দিয়ে এই শোক ভুলবে তাদের পরিবার? বাংলাদেশের ভয়াবহতম সড়ক দুর্ঘটনা বুঝি এটিই। মিরসরাই উপজেলা সদরে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট দেখে আবু তোরাব স্কুলের ছাত্ররা ট্রাকযোগে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একটি শিশুর বাবা থানা প্রাঙ্গনে হার্ট অ্যাটাকে মারা গেছেন। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। ভাগ্যের কোন নির্মম পরিহাসে এমন শাস্তি পেতে হল ওই দুর্ভাগা পিতাদের?
বিডি নিউজ জানিয়েছে ট্রাকটি ডোবায় পড়ার আগেও চালককে কয়েকদফা সাবধান করেছিলো আরোহী শিক্ষার্থীরা। দুর্ঘটনার আগমুহূর্তেও চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানিয়েছে বেঁচে যাওয়া কয়েকজন শিক্ষার্থী এবং যথারীতি চালক পলাতক।
প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতিটি দুর্ঘটনার পর কি আমাদের নামমাত্র ক্ষতিপূরণ আর শোক প্রকাশের অন্তঃসার শূন্য বুলি শুনতে হবে? আমরা কি নিরাপদ সড়কের নিশ্চয়তা পেতে পারি না? প্রশ্ন রইল সরকারের কাছে, বিবেকহীন চালকদের কাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন