somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিকারুন্নিসায় ছাত্রী বিক্ষোভঃ কিছু প্রশ্ন

১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক। হিজাব = জামা'ত
একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কি মেয়েদের পর্দা করার বা হিজাব পড়ার অধিকার নেই? কেন হিজাব পরলেই একজন মহিলাকে জামা'তী বলা হবে? দাড়ি রাখলেই কেন একজন মুসলমান মৌলবাদী হবে? ভিকারুন্নিসা নুন স্কুলের একজন সিনিয়র শিক্ষিকাকে অধ্যক্ষ করা হল। তাকে সরানোর জন্য কি কোন যুক্তিসঙ্গত আপত্তি তোলা যেত না? কেন বয়স্ক একজন ভদ্রমহিলা যাকে শিক্ষার্থীরা তাঁর সততা এবং নির্ভীকতার জন্য সম্মান করে, তাঁর নামে অপমানজনক পোস্টার লাগানো হল? নিচে ছাত্রীদের বরাত দেয়া হল?

দুই। অশুভ শক্তি
আমরা এমনই এক দুর্ভাগা দেশে বাস করছি যেখানে নিজের ইচ্ছায় কিছুই করার উপায় নেই। সবকিছুই হতে হবে "অশুভ শক্তি" র ইঙ্গিতে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা কোন নির্দিষ্ট মানুষের শক্তির কাছে বশীভূত হলেও দেশের অনেক মানুষ এখনও নিজের ইচ্ছা, নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়, অন্তত ভিকারুন্নিসার কয়েক হাজার মেয়ে এখনও কলুষিত হয়নি। তাই বলছি সবকিছুর মধ্যে জামা'ত, যুদ্ধাপরাধী আর "অশুভ শক্তি" খোঁজার চেষ্টা করবেন না।

তিন। দল বনাম ব্যক্তিস্বাতন্ত্র্য
গতকাল বিক্ষোভের সময় উপস্থিত থাকা এক সাংবাদিক প্রশ্ন করেন এক শিক্ষিকাকে, "আপনারা কি বিএনপির মদদে এসব করছেন?" আমার প্রশ্ন সরকার অন্যায়ভাবে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছেন বলে কি সব রাজনৈতিক দল এর মধ্যে হুমড়ি খেয়ে পড়বে? আর এই প্রশ্ন দিয়ে ওই সাংবাদিক কী বোঝাতে চাচ্ছিলেন? দেশে যারা সরকারি দল করবে শুধু তাদেরই অধিকার আছে? তাহলে একদলীয় ব্যবস্থা করলেই হয়?

চার। এক্স ভিকি এবং হুমকি
স্কুল থেকে বের হয়ে গেলেই কি স্কুলের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়? বার বছর যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জীবনে আলো ছড়িয়েছে তার দুঃসময়ে, ছোট বোনদের সাহায্যার্থে এগিয়ে আসার অধিকার কি এক্স ভিকিদের নেই? বিক্ষোভ শুরু করেছে বর্তমান ছাত্রীরা, সিনিয়ররা এগিয়ে গিয়েছিল তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে। তবে কেন তাদের দিকে আঙুল তুলবে পুলিশ যে, ওরা এখানে কেন? যে কোন সময়ে স্কুল বা কলেজে প্রবেশের অধিকার প্রাক্তন শিক্ষার্থীরা রাখে। পাশ করে বেরিয়ে গেলেই স্কুলের প্রতি ভালবাসা শেষ হয়ে যায়না, এ কথাটা কেন মানুষ মনে রাখবে না? কেন তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দেয়া হবে?

পাঁচ। শিক্ষা ও আমাদের সরকার
আমি একজন নিরপেক্ষ নাগরিক। তবে সরকারের কিছু কার্যকলাপ সব নিরীহ নাগরিককেই ভাবিয়ে তুলেছে। ২০০১-২০০৬ আমলে ভিকারুন্নিসা সহ বেশ কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রাতারাতি বদলে দেয়া হয়। সেই সময় একইভাবে ছাত্রী বিক্ষোভের ঘটনা ঘটেছিল। অনেকের মনেই প্রশ্ন, কী কারণে অথবা কোন "অশুভ শক্তি"র প্রভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়? কেমন করে এবং কী কারণে রাতারাতি নতুন এডহক কমিটি গঠন করা হল, তাও আবার অভিযুক্ত অধ্যক্ষকে সদস্য করে? গভর্নিং বডি মেয়াদোত্তীর্ণ- কেন অধ্যক্ষ নির্বাচনের উদ্যোগ নেননি বা তাগিদ দেননি? অথবা প্রিয় শিক্ষা মন্ত্রনালয়কে এ কথাটা কেন হুসনে আরা এতদিন জানানোর প্রয়োজন বোধ করেননি? যখন নিজের চেয়ার নিয়ে টানাটানি পড়ল তখনই তার মন্ত্রণালয় বা বোর্ডের কাছে যাওয়ার প্রয়োজন হল? নাকি এখানেও কোন “নিউচুয়াল” ব্যাপার আছে? আমার এবং আমাদের অনুরোধ, দয়া করে রাজনীতির ছায়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্তি দিন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ১:৩০
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×