somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিয়ে ও কিছু কথা

২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাত্র পাঁচ দিন বাকি বিয়ের। সব প্রস্তুতি শেষ- হবু স্ত্রীর জন্য বিয়ের শাড়ি, গহনা, বিয়ের কার্ড ছাপিয়ে দাওয়াত দেয়াও হয়ে গিয়েছে। অফিস থেকে দুই সপ্তাহের ছুটি নিয়ে দেশের বাড়িতে রওয়ানা হল মিনহাজ। পথে যেতে যেতে রাহেলার কথা ভাবছিল সে। মেয়েটা কেমন তা ঠিক বুঝতে পারছেনা সে। সেই তো এক পলকের দেখা, তারপরই চলে গেল। মোবাইল নাম্বার থেকেও লাভ নেই। বিয়ের আগে পরপুরুষের সাথে কথা বলবেনা রাহেলা- খুবই পর্দাশীল মেয়ে। কিন্তু হবু স্বামীর সাথে ফোনে কথাও বলতে চাইবেনা! এরকম মেয়ে যে আজকালকার যুগে থাকতে পারে তাই ধারণা ছিল না মিনহাজের।
বাড়ি পৌঁছে মিনহাজ দেখে মেহমানদের অনেকেই এসে গেছে এর মধ্যেই। বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে সবাই। মিনহাজ বাড়িতে আসার পর বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে তার বাবা ফোন করেছিল মেয়ের বাড়িতে। কবে পাঠাবে বিয়ের তত্ত্ব, তাদের প্রস্তুতি-ই বা কেমন চলছে জানতে চাইলেন। কিন্তু মেয়ের বাবার জবাব শুনে তো মাথায় বাজ ভেঙে পড়ল। তাদের নাকি কোন প্রস্তুতি নেয়া হয়নি। কোন কেনাকাটা হয়নি। বিয়ে পিছিয়ে দিতে চাইছে তারা। বিয়ের দু'দিন আগে এমন আবদার(!) শুনে পুরো বাড়ি যেন থমকে গেল। শুরু হয়ে গেল কানাঘুষো আর নিন্দুকদের হাসাহাসি।
পরে তারা জানতে পারল মেয়ে অন্য এক ছেলের সাথে কোর্ট ম্যারেজ করেছে এবং এখনও সেই ছেলের স্ত্রী। জেনেশুনে মেয়ের পরিবার এমন প্রতারণা করছিল মিনহাজ ও তার পরিবারের সাথে।

***ঘটনাটি আমি শুনি আমার এক বন্ধুর কাছ থেকে। মিনহাজ (প্রকৃত নাম নয়) তার পরিচিত। ঘটনাটি শুনে দুঃখিত হই ছেলেটি ও তার পরিবারের জন্য। একজন মেয়ে হয়ে আমি বলছি, যখন কোন মেয়ের বিয়ে ভাঙে সমাজ (৮০%) তাকে সহানুভূতি জানায়। কিন্তু যখন কোন ছেলের সাথে এ ধরণের ঘটনা ঘটে মানুষ হাস্যরসের খোরাক পায়। ঘটনাটি যদি উলটো ঘটত, যদি রাহেলা (প্রকৃত নাম নয়) ও তার পরিবার প্রতারিত হতো- ঘটনাটি নিয়ে অনেক হইচই হতো। নারী কল্যাণ সংস্থার লোকজন মেয়ের পরিবারকে মানহানির মামলা করতে উৎসাহ দিত। আর কোনভাবে ব্লগে আসতে পারলে তো ব্যস- রাহেলার সম্মান উদ্ধারে উঠে -পড়ে লাগত সবাই। কিন্তু এই ঘটনাটি এরকম প্রতিক্রিয়া পাবে না।
আমাদের সমাজে মেয়েরা নানাভাবে নিগৃহীত হয় এবং তারা যাতে ন্যায় বিচার পায় সেজন্য সরকার, সমাজ সবাই সচেষ্ট। কিন্তু মিনহাজ যদি আজ মানহানির মামলা করতে যায় তবে সমাজের কাছে ছোট হবে সে নিজেই। দুঃখ নয়, কৌতুক বোধ করবেন সবাই।
আমার লেখার উদ্দেশ্য নারী-পুরুষ কাউকে ছোট করা নয়। নিজের খামখেয়ালির জন্য অন্যকে ভোগান্তিতে ফেলা কারুরই উচিত নয়, এটাই সবাইকে বলতে চেয়েছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×