somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ফিতরা

০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিতরাহ নির্ধারন সম্পর্কিত আমার প্রাসংগিক কিছু ভাবনা এবং কিছু প্রশ্ন আছে.. আশা করি ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।

প্রথমেই ফিতরাহ সম্পর্কিত হাদীসগুলো নিয়ে কিছুটা আলোকপাত করা যাক.. নিম্নে উল্লেখিত সব গুলো হাদীস সহীহ বুখারিহ শরীফ থেকে নেয়া হয়েছে।

১. হযরত ইবনে উমর (রা) কতৃক বর্ণিত আছে যে, মহানবী মুহাম্মদ (স) ফিতরাহ হিসেবে এক ছা’ খেজুর, অথবা এক ছা’ বার্লি প্রত্যেক মুসলিম নারী, পুরুষ এমনকি নাবালক এর উপর ওয়াজিব করেছেন এবং ঈদ-উল-ফিতরের নামাজের আগেই ফিতরাহ প্রদান এর প্রতি তিনি জোর প্রদান করেছেন। এখানে উল্লেখ্য যে এক ছা’ সমান প্রায় ৩ কেজি হিসাবে ধরা হয়।

২. বুখারী শরীফ এর অন্য একটি হাদিছে হযরত আবু সাঈদ (রা) কতৃক বর্ণিত, “আমরা সাধারনত জনপ্রতি এক ছা’ বার্লি সদকাতুল ফিতরাহ হিসেবে প্রদান করে থাকি।”

৩. অন্য একটি হাদীস হযরত আবু সাঈদ আল-খুদরী (রা) বর্ণিত, “আমরা সাধারনত এক ছা’ দৈনন্দিন খাদ্য (meal) বা এক ছা বার্লি অথবা এক ছা’ খেজুর বা এক ছা’ পনির বা এক ছা’ কিসমিস যাকাতুল ফিতর হিসেবে প্রদান করি।”

৪. হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) কতৃক বর্ণিত, “নবীজী সকল মুসলিমকে আদেশ প্রদান করেন এক ছা’ খেজুর বা এক ছা’ বার্লি যাকাত-উল-ফিতর হিসেবে প্রদান করতে।”

৫. হযরত আবু সাঈদ আল-খুদরী (রা) কতৃক বর্ণিত যে “নবীজির জীবদ্দশায় আমরা এক ছা’ খাদ্য (food) অথবা এক ছা’ খেজুর অথবা এক ছা’ বার্লি, অথবা এক ছা’ কিসমিস সদকাতুল ফিতর হিসেবে প্রদান করি।” খলিফা মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান এর আমলে ফিতরাহ হিসেবে গম এর প্রচলন শুরু হয়। তিনি আরও বলেন যে এক মুদ্দ (mudd) গম সমান উপরে বর্ণিত যে কোনও পণ্যের ২ মুদ্দ (mudd)।

৬. অন্য একটি হাদিছে হযরত আবু সাঈদ আল-খুদরী (রা) বর্ণনা করেন যে, “নবীজী (স) এর জীবদ্দশায় আমরা ‘খাদ্য’ সদকাতুল ফিতর হিসেবে গরিবদের প্রদান করি। আর আমাদের খাদ্য হল সাধারনত বার্লি, কিসমিস, পনির অথবা খেজুর।”

৭. হযরত নাফি (রা) বলেন যে সে সময় মানুষ খেজুর, বার্লি, কিসমিস, পনির এর পরিবর্তে অর্ধ ছা’ গম ছদকাতুল ফিতর হিসেবে প্রদান করা শুরু করে।তিনি বলেন হযরত ইবনে উমর (র) সাধারনত খেজুর ফিতরা হিসেবে প্রদান করতেন। কিন্তু একবার মদিনা শরীফ এ খেজুর এর আকাল দেখা দিলে তিনি (উমর) বার্লি ফিতরা হিসেবে প্রদান করেন।

সহীহ বুখারী শরীফে ফিতরাহ নিয়ে আমি ১০টি হাদিছ খুঁজে পেয়েছি এবং তার মধ্যে উপরে উল্লেখিত ৭ টি পণ্যসংক্রান্ত। অধিকাংশ হাদিছে নবীজী যেসব পণ্য ফিতরাহ হিসেবে প্রদান করেছিলেন তার কথা বর্ণিত আছে। এখত্রে লক্ষ্যণীয় যে পরবর্তীতে খলিফা আমলে ফিতরাহ এর পণ্য তালিকায় গম এর প্রচলন শুরু হয়।

অর্থাত্, এ থেকে একটা বিষয় আমরা বলতে পারি যে, দৈনন্দিন খাদ্য হিসেবে আমরা সচরচর যে খাদ্যকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, তার মূল্যমান ধরে ফিতরা প্রদান করা যেতে পারে। যাকাত-উল-ফিতরাহ সংক্রান্ত কয়েকটি মুসলিম ওয়েবসাইট ঘেঁটে আমি যা পেলাম তার সারাংশ হল যে মুসলিম স্কলারগণ যে দেশের যা প্রধান খাদ্য তাকে তার উপর ফিতরাহ প্রদান করার জন্য তাঁদের মতামত প্রদান করেছেন। যার দেশে রুটি প্রধান খাদ্য সে গম এর উপরে, যার দেশে বার্লি সে বার্লির উপরে, আর যেখানে ভাত সেখানে চালের উপর ফিতরাহ নির্ধারিত হওয়ায়ই যুক্তিসঙ্গত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×