somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুয়েজ খাল; ব্রিটিশ পরাশক্তির পতনের কারন

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ৫৮ বছর আগে ১৯৫৬ সালের ২৯ অক্টোবর ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইলী অক্ষশক্তি আক্রমণ করে মিশরের সিনাই উপত্যকা। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের আসোয়ান বাঁধ নির্মাণের জন্য পশ্চিমের সাহায্য চাইলে তারা অর্থ সাহায্য দিতে অস্বীকার করে। ক্ষুব্ধ নাসের পশ্চিমকে শায়েস্তা করতে প্রতিষ্ঠাকাল থেকে সুয়েজ খালের উপর চলে আসা অ্যাংলো-ফরাসী মালিকানাধীন সুয়েজ ক্যানেল কোম্পানির নিয়ন্ত্রণ বাতিল করে মিশরের সার্বভৌমত্বে সুয়েজ খালের জাতীয়করণের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণও ক্রিয়াশীল ছিল। প্রেসিডেন্ট নাসের চাচ্ছিলেন সুয়েজ খাল জাতীয়করণের মাধ্যমে এর থেকে প্রাপ্ত বিপুল আয় দিয়ে তিনি আসোয়ানের বাঁধ ও জলাধার নির্মাণে সমর্থ হবেন।
যাহোক, ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের উপর নিজেদের নিয়ন্ত্রণ হারানো বরদাস্ত করতে প্রস্তুত ছিলোনা। তারা ইসরাইলকে সাথে নিয়ে মিশরে স্থল ও আকাশপথে আক্রমণ চালায়। ১৯৫৬ সালের ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে পশ্চিমা শক্তির বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে মিশরীয়রা। সোভিয়েত ইউনিয়ন এসময় মিশরের পাশে দাঁড়িয়েছিলো। এই যুদ্ধ থেকেই পরবর্তী কয়েক বছরের জন্য মিশর-সোভিয়েত মৈত্রীর সম্পর্ক স্থাপিত হয়। অন্যদিকে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার সাপেনেউলে সম্পর্ক নতুন মাত্রা পায়।
এই যুদ্ধে ব্রিটেন নেতৃত্বাধীন অক্ষশক্তি পরাজিত হয়। শোচনীয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন। মিশর ও সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক বিজয় অর্জিত হয়। বিজয়গর্বে গর্বিত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ হাঙ্গেরি আক্রমণ করে তথাকার পশ্চিমাপন্থী বিদ্রোহীদের পরাজিত ও মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে ইতিহাসে ১৯৫৬ সালের সুয়েজ যুদ্ধের সবচেয়ে বড় মর্তবা হচ্ছে এই, সুয়েজ যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বৈশ্বিক পরাশক্তি হিসেবে ব্রিটেনের একক ভূমিকার চিরসমাপ্তি ঘটে

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×