কোথায় তুমি মানবতা ?
তাকাও আমার আমার দিকে,
আমি প্রেমের কবিতা লিখতেই পছন্দ করতাম ।
রঙধনু আর নানারঙ প্রজাপতি আঁকতাম,
ঘ্রান নিতাম টাটকা গোলাপ-কুড়ির,
আর মনানন্দে নাচতাম ।
পছন্দ করতাম অনুভব করতে,
চোখ বন্ধ করতেই জেগে উঠবো আবার
শিশুর নিষ্পাপ হাসিতে ।
তাদের হাতে থাকবেনা
কোন ককটেল আর হাতবোমা ।
বাসনা ছিল-- শোনাবো তাদের
বহু দূর দেশের স্হলপদ্মের মতো সব
পরীদের গল্প,
কোনও লালন ভাষ্কর্য বা শহীদ মিনার ভাঙার কাহিনী নয়
অথচ্
কী ভাবে তা পারতাম আমি ?
আমার হৃৎপিন্ডে গেথেঁ আছে এক খঞ্জর
নুয়ে পড়ছি, কাঁদছি আমি
আর কষ্ট পাচ্ছি,
যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছি,
রক্ত ঝরছে রক্ত ঝরছে।
'মানবতা, কোথায় তুমি ?'
কেন ঘুরিয়ে নিয়েছো মুখ ?
কেন তাকিয়ে আছো অন্যদিকে?
এখানে আমি
এই বাংলার পথে পথে
হতাশায় মুষড়ে পড়ছি ।
কোথায় তুমি মানবতা ?
তাকাও এদিকে
দ্যাখো আমাকে
আমি এখানে
এই বাংলার পথে পথে
হা-হুতাশ করছি
যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছি
আর কাঁদছি
মানবতা, অনেক হলো---
মুখ ঘুড়িয়ে আছো অন্যদিকে !
ফিরিয়ে নিয়েছো
শ্রবনরোহিত কান
অন্ধ চোখ
যখন বিপন্ন আমি
বেচারী হৃদয় আমার
ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



