যা হতে চাই--- একদিন সেটাই আমি হবো ,
একদিন আমি একটা পাখি হয়ে যাবো
আর আমার না-হয়ে ওঠা থেকে ছিনিয়ে আনবো ওঠা
যত বেশি দিন পুড়তে থাকবে আমার ডানা দু’টা,
ভষ্মস্তুপ থেকে জেগে উঠে—
ততই সত্যের কাছাকাছি হবো ।
আমার দেহ আর আমিত্বকে পরিহার করেছি আমি
অর্থময়োতার দিকে আমার প্রথম অভিযাত্রা সম্পন্ন করবো বলে;
যা দগ্ধ করেছিল আমাকে, আর করে তুলেছিল বিষন্ন ।
যা হতে চাই-- একদিন তাই হবো আমি
আমিই স্বপ্নবানদের কথোপকথন ।
আমিই অনুপস্থিত ।
আমিই স্বর্গীয় বিধর্মী ।
একদিন তাই হবো আমি--- যা হতে চাই
একদিন আমি কবি হবো
আমার কাব্যভাষা হবে রুপক প্রকাশের রুপক,
অনুগত হবো যেভাবে হয় অন্তর্দৃষ্টির ভেতরের জল ।
অতএব কোনও স্থানের প্রতি বিষোদগারও করবো না
কোনও স্থানে স্থিরও থাকবো না;
স্থানই আমার পাপ আর আমার ছল ।
ওখান থেকে এসেছি আমি ,
এখানে বলতে আমার যা কিছু
তারা আমার পদক্ষেপন থেকে লাফ মেরে ঢুকে পড়ছে আমার কল্পনায়...
আমি সেই জন যে ছিলাম আমি কিংবা একদিন যে আমি হয়ে উঠবো,
তৈরী হবো আর অন্তহীনের আঘাতে
পবর্ধনীয় ফাঁকা পরিসরের ভেতরে টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়বো ।
একদিন সেটাই হবো--- যা হতে চাই ।
একদিন দ্রাক্ষালতা হবো ।
এমনকী, এখনই গ্রীষ্ম আমাকে পরিশ্রুত করুক,
আর ঝাড়বাতির আলোকসজ্জায় সজ্জিত করে অমৃত এই ভূখন্ডে
পথচারীদের পান করতে দাও আমার দ্রক্ষাসুধা !
আমি সেই বার্তা আর বার্তাবাহকও আমিই ।
আমি সেই ছোট্ট ঠিকানা আর আমিই ডাকে আসা সেই চিঠি ।
একদিন তা-ই হবো আমি--- যা হতে চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



