তোমাকে ঘিরে আমার আবর্তন
যেমন কেন্দ্রকে ঘিরে বৃত্ত,
তোমার আমার মাঝে আবার,
আছে ব্যাসার্ধ্য সমান দুরত্ব।
দুরত্বের পরোয়া, করেনি কভু
আমার পাগল এ চিত্ত,
তোমার স্বপ্নে বিভোর সদা
করেছে মাতাল নৃত্ত্ব।
সেই দুরত্ব ভেঙে গেলে বহুদূরে
আমাকে করে একা,
বিন্দু হয়ে ছুটেছিলাম বহুদূরে
আবার, পেতে তোমার দেখা।
ছুটতে ছুটতে বুঝিনি কখন
হয়েগেছি সরলরেখা!
ভেবেছিলাম সম্পাদ্য, হবে এ প্রণয়
মোদের চিত্রে হবে তা প্রমান,
এখন তোমায় স্বপ্নে দেখে দেখে,
করি সে স্বপ্নের রোমন্থন।
এখন
বললে কথা হয় পদ্য
লিখলে হয় গদ্য
সম্পাদ্য যা করতে চেয়েছিলাম
হয়েছে তা উপপাদ্য।
আমার এ জ্যা মেলেনি কেন্দ্রে
হয়নি ওঠেনি তা আর ব্যাস,
সম্পাদ্য তা হলো-না তো-আর
শুধু একটা কাল্পনিক উপপাদ্যই রইলো অবশেষ।
কল্পনাতে, তোমাতে আমাতে
মিলে আঁকি এক লম্ব
তোমার অতল অনুভূমিক স্মৃতিতে দাড়িয়ে
আমি চিরকাল শুধু এক উলম্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



