somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শাহবাগে এক অন্যরকম সন্ধ্যা'

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় ৩ সপ্তাহ পর ঢাকায় ফিরেছি তখন।
পরের দিন একটু অস্বষ্থি লাগছিলো তাই বিকেলে চলে গেলাম শাহবগে।
গিয়ে দেখি পরিচিত আড্ডাবাজ অনেক মুখই অনুপস্থিত
আর যারা আছে তাদেরকে একটু ব্যাস্ত দেখাচ্ছে।
২দিন আগে অভিনু কিবরিয়া দাদার ‘ফাসি’ লেখাটা আমাকে এতটাই শিহরিত করেছিলো যে, এর জন্য উনার থেকে শাহবাগে অথবা ছবির হাঠে এক কাপ চা খাব ঠিক করেছিলাম।
দেখলাম অভিনু দা একটু ব্যাস্ত তো ভাবলাম উনি ফ্রি হয়ে নিলে চা চাইবো। এদিকে আবার মিঠু ফোন দিয়েছে, আমার বইটি ফেরৎ দেবে বললো তাই শাহবাগে আসতে বললাম। এরই মধ্যে সূর্য্য ডুবে গেল ভাবলাম এই ফাকে একজন নীরব দর্শক হয়ে শাহবাগটাকে একটু দেখি।

এই ভেবে চায়ের দোকানের সাথের রোড ডিভাইডারে যেখানে বসে চায়ের কাপের সাথে চলে আড্ডা সেখানে বসে পড়লাম। বসার আগে আমার ১০ গজের ভেতরে পরিচিত কেউ নেই সেটা নিশ্চিত হয়ে নিলাম। আমার পাশের লোকটি একটি গোল্ড লিফ নিল আর আমি বললাম মামা একটা চা দাও।
তখন আমার হাতে চায়ের কাপটা সবেমাত্র পৌছেছে আর লোকটা জায়গায় বসেই কয়েক টানে সিগারেটটা প্রায় শেষ করার উপক্রম, বুঝতে পারলাম লোকটার তাড়া আছে। সিগারেটের তিন চতুর্থাংশ শেষ করেই লোকটা অবশিষ্ট অংশটুকু নিচে ফেলে দিয়ে দ্রুত চলে গেলো।
ঐ অবশেষটুকু আমার পায়ের কাছেই পড়ে ছিলো, নিভেনি তখনো।

আমি সেই জ্বলন্ত সিগেরেটেরে দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে নিভে যাওয়ার সাক্ষী হতে চলেছিলাম আর দু’হাতে চায়ের কাপটাকে মুখের খুব কাছে রেখে চায়ের কাপের উড়ন্ত ধোয়ার ভাপ নিচ্ছিলাম।
হঠাৎ পেছন থেকে এক নারীকন্ঠে শুনতে পেলাম
‘এক্সকিউজ মি প্লিজ’ ।
আমি তখনো ঐ নিভু-নিভু সিগারেটের দিকে তাকিয়ে গরম চায়ের ভাপ নিচ্ছি তো নিচ্ছি।
কয়েক সেকেন্ডের মধ্যে দ্বৈত নারীকন্ঠে শুনতে পেলাম
‘এক্সকিউজ মি প্লিজ’।
পেছন ফিরে তাকাতেই দেখি ৩ জোড়া চোখ বিশিষ্ট ২ রমনী হাতে কিছু কাগজপত্রও আছে। এদের দু’জনেই প্রসংশনীয় সুন্দর (আমার জন্য নির্মম সুন্দর)।

একজন চশমাযুক্ত আরেকজনের মুক্ত আঁখি। তাদের একজন বললো
- আমরা একটি টোব্যাকো কম্পানি থেকে মাঠ জরিপ করতে এসেছি তো আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি?
আমি ওদের দিকে বোকার মতো তাকিয়ে চিন্তা করতে লাগলাম কি করা যায়!
সিদ্ধান্ত নিলাম আজকে একটু কৈশরে ফিরে যাবো যেমনটা স্কুলের সহপাঠিদের সাথে করতাম তা-ই একটু ভিন্নভাবে করবো।
কপাল-কুচকে বললাম আপনারা দুজন মেয়ে একসাথে আছেন যেখানে, সেখানে আপনারা দু’জনেই তো কথা থেকে শুরু করে তর্ক-ঝগড়া-মারামারি সবই করতে পারেন! আমাকে জড়াতে হবে কেন!

১ম জন বললো – ভয় পাবেন না। আমরা শুধূ আপনাকে কয়েকটা প্রশ্ন করবো। ব্যাস্
২য় জন – ইক্জেটলি... উই জাস্ট ওয়ান্ট টু নো ইয়ওর অপিনিয়ন। মনে করেন আপনার ইন্টারভিউ নিচ্ছি..
-থামেন.. থামেন! বাংলায় বলেন। ইংরাজি বুঝি না। ও আচ্ছা ইন্টারভূ !!
১ম জন – আচ্ছা আপনার নামটা জানতে পারি ?
২য় জন – ইয়েস ইন্টারভিউ, মানে সাক্ষাৎকার নেব। আমাদের জরিপের জন্য আপনার নাম জানা প্রয়োজন।

-ওহ! আমার নাম... টুটন
এবার ২ জনেই আমার নামের উচ্চারন আর বানান নিয়ে বেশ বিশ্লেষন করে নিলো। আমার চা পান করা শেষ। আমিও হাত গুটিয়ে বসলাম তাদের ইনাটারভূ দেবো বলে।

১ম জন – আপনার বয়স ?
-মানে ?
২য় জন – আপনার কতো বছর বয়স ?
-ওহ আচ্ছা । জ্বী ২২

১ম জন – আপনার পেশা ?
-পেশা !
২য় জন – মানে আপিন কি করেন ?
- নাহ! বলার মতো কিছুই করি না।

১ম জন – তা আপনার লেখাপড়া ?
-জ্বী!
২য় জন – মানে আপনি স্কুল/কলেজে কি পর্যন্ত লেখাপড়া করেছেন বা করতেছেন তা-ই জিজ্ঞেস করছি?
- ওহ এই কথা। যথারীতি কপাল-কুচকিয়ে বললাম দুপুর পর্যন্ত।
এবার তারা দু’জনেই একে অপরের দিকে কপাল-কুচকিয়ে তাকাতে লাগলো।

১ম জন – দুপুর পর্যন্ত মানে !
২য় জন – কি বলেন এইসব ?
- আপনরা যা জানতে চেয়েছেন তাই বলেছি।
- মানে হচ্ছে, ছোট বেলায় কোন এক সকালে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে দিয়ে এসেছিলেন আর আমার কার্যকলাপে সন্তুষ্ট হয়ে দুপুরে টিফিন এর সময় স্কুলের হেডমাষ্টার আমাকে বাবার কাছে দিয়ে গেছেন।

এবার দু’জনে নিজেদের মধ্যে ফিস-ফিস করে কি যেন বলাবলি করলো ।

১ম জন – সিগারেটের সাথে সম্পর্ক কতোদিনের?
২য় জন – মানে কতদিন ধরে ধুমপান করেন ?
- আজন্ম । মানে জন্ম থেকেই চলছে ।

১ম জন - আজন্ম কিভাবে করবেন?
২য় জন – আপনাকে কি ফিডারে সিগারেট জ্বালিয়ে মুখে দেয়া হতো নাকি?
- তা হতে যাবে কেন! ধুমপান কি শুধু ঠোটে সিগারেট টানলেই হয়? আর আমার আশে পাশের লোকেরা যে সিগারেটে টান দিয়ে তাদের ভেতরের জার্ম, নিকেটিনসহ ধোয়াটা আমার মুখের দিকে ছাড়ে তাতে বুঝি ধুমপান হয় না!!

এবার দু’জনে একসাথে বলে উঠলো
‘আচ্ছা ঠিক আছে এবার আপনার একটা সাঈন দিন’।
আমি মুখটাকে বোকা থেকে বোকাতর করে তাকিয়েই রইলাম।

১ম জন – ওহ আচ্ছা আপনি সাঈন-- মানে দস্তখত, দিতে পারেন তো ?
২য় জন – না পারলে সমস্যা নাই । এক্ষুনি শিখিয়ে দিবো । ২মিনিটের ব্যাপার ।
-আমি এরকম সুন্দরী শিক্ষিকার কাছ থেকে হাতে কলমে শেখার লোভ সামলাতে পারলাম না। বললাম আমি শুধু টিপসই দিতে পারি।(ভাবতেছি টের পাইবা শিক্ষকতা কারে কয়) ।

১ম জন – আচ্ছা আমরা আপনাকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি (কোমড়ে ওড়নাটা পেছ দিয়ে)।
২য় জন - চলেন শুরু করি (ব্যাগ থেকে একটা কাগজ বের করে)

তারপর দু জনে মিলে নেমে পড়লো আমাকে সাঈন তথা দস্তখত শেখানোর মিশনে। এই শীতের সন্ধায় প্রায় ৩০মিনিট ধরে চলা মিশনে দু’জনেই ঘেমে গেছে।
একজন প্রায় ভিজে স্যাতস্যাতে হয়ে গেছে আর আরেকজনের মুখ লাল হয়ে গেছে যেন চশমাটি পিচ্ছিল মুখে আর টিকতে পারছে না।

আধাঘন্টার ব্যার্থ মিশন শেষে এবার তারা একটু বিশ্রাম নিতে বসলো । আমি দাড়িয়ে সৌজন্যসুলভ তাদের চা পানের অনুরোধ করলাম। তারা শুধু একটু পানি খেতে চাইলো।
ঠিক সেই ফাকে কোথা থেকে মিঠু আমার সামনে হাজির,হাতে (F8) Audit And Assurance বই।
চটজলদি করে বইটি খুলে একটা ডায়াগ্রাম বের করে বললো এইটা তুমি আগামী দিন আমারে বুঝাইয়া দিবা আমার এখন সময় নাই গেলাম। বলেই চলে গেল মিঠু।

এদিকে জরিপ করতে আসা শিক্ষিকাদ্বয় আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো । পরষ্পরের মধ্যে বলাবলি করতে লাগলো
'দেখেছিস! কেমন ছেলে!'
'কি গাঁধার খাটুনিটাই না খাটালো আমাদের!'
'ইচ্ছে তো করছে এখানে এই মুহূর্তেই সর্বনাশ করে ছেড়ে দিই'।

ছোট বেলায় প্রতি শুক্রবারে বিটিভিতে বাংলা সিনেমা দেখা হতো কারন তখনও আমাদের বাড়িতে ডিশ এন্টেনা (ক্যাবল কানেকশন) পৌছায় নি।
তো সে অভিজ্ঞতা থেকে বুঝি, মেয়েদের মুখে সর্বনাশ শব্দটা কি অর্থ বহন করে।
তাই আমি তাদের এই অবস্থা দেখে তাৎক্ষনাত ঐস্থান থেকে প্রস্থান করে সোজা অভিনু দা'র কাছে চলে গেলাম।
অত:পর পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত দাদা'র সাথেই রইলাম....
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×