somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ চুমু খেয়েই ২০টাকা দিতে হলো

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে বসে ঐকীক নিয়মে হিসাব করছি , ২ চুমু খেয়ে মূল্য দিলাম ২০ টাকা তাহলে ১চুমুর মূল্য পড়লো ১০টাকা ।
ঘটনাটি আমার সাথেই ক্রিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যানে ঘটেছে।
বিরধীদলের অবরোধযুক্ত হরতাল চলছে। এরমধ্যে গতকাল রাতেই আমাকে বলা হয়েছিল আজকে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বাসায় পানি এবং বিদ্যুৎ থাকবেনা।

তাই, আজকে আমি অন্যদিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি।
বিদ্যুতহীন অবস্থায় অনেক সময় কাটিয়ে আর ভাল লাগতেছিলো না।
বেশ ঠান্ডা লাগছিলো আর এই শীতের সকালে রোদ পোহাতে ইচ্ছে হচ্ছিলো।
বাসায় রোদ পোহাবার সুযোগ না পেয়ে প্রচন্ড অস্ব:স্থি লাগছিল তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। (যদিও গতকাল বাবা ফোন করে বলে দিয়েছেন এই কয়দিন যেন বাসা থেকে বের না হই)।

যখন আমার অস্ব:স্থিবোধ হয় তখন আমি মানুষ দেখতে বি.আর.টি.সি বাসে চড়ে হয়তো শাহবাগ আর সম্ভব না হলে হেঠে হেঠে চন্দ্রিমা উদ্যানে যাই।
কারন চন্দ্রিমা পার্ক আমার বর্তমান বাসার কাছেই।
আজও তার ব্যতিক্রম হয় নি ।

আজকে চন্দ্রিমা পার্কে যখন ঢুকি তখন আমার সামনেই এক যুগলকে ঘিরে ধরেছে ফুল ফেরি করা কয়েকটি মেয়ে (আফা একডা ফুল নেন, ও ভাই আফারে একডা ফুল গিফ্ট করেন বলে বলে)।
আমি তখন পেছন থেকে মুচকি হাসছি আর ভাবছি – ভালোই হয়েছে আমি একা, আমাকে এরকম কেউ বিব্রত করবে না।
একটু খুশ মেজাজ নিয়ে পার্কে রোদ পোহাতে গিয়েছিলাম কিন্তু আমার খুশি বিধাতার আর বেশিক্ষন সহ্য হলো না।

আমি পার্কে ঢুকে একটা চক্কর দিয়ে রোদযুক্ত বসার জায়গা খুজতে লাগলাম।
অবশেষে স্বাধীনতাবিরোধীদের পূনর্বাসক মেজর জিয়ার গোরের যে উচু বেদি তার উপরে উঠলাম ।
দেখলাম যে বেশ রোদ লাগে জায়গাটাতে, সাথে শীতল বাতাসও বইছে।
রোদেলা জায়গা পেয়েছি এখন দাড়িয়ে আর কতক্ষনই থাকা যায়? তো বসতে হবে, যদিও অন্যদিন বসার জন্য সাথে করে একটা পেপার আর সময় কাটাতে পড়ার জন্য বই নিয়ে যাই কিন্তু আজকে নিতে ভুলে গেছি।

ঐ উচু বেদিতে দাড়িয়েই নিচে দেখলাম কিছু ছেলে জিয়ার গোরকে ঘিরে সাইক্লিং করছে, খেয়াল করলাম দেয়ালে লাগানো পোষ্টারগুলো টানলেই উঠে আসবে।
আমি উপরে দাড়িয়েই নিচের একটা ছেলেকে বললাম ‘ভাই আমাকে এটকা পোষ্টার তুলে দাও আমি এখানে বসবো’ ছেলেটি আমার এ অনুরোধে গদগদ হয়ে পোষ্টার তুলে স্বয়ং উপরে এসে আমার হাতে দিয়ে গেল।


আমি পোষ্টার বিছিয়ে বসলাম, বসে বসে রোদ পোহাচ্ছি আর পার্কে আসা যুগলদের ভালবাসার বহি:প্রকাশ অবলোকন করছি।
যেরকম ঢালিউড-বলিউডের সিনেমাতে দেখি অনেকটা সেরকম ভাবেই তারা ভাবের আদান প্রদান করছে।(বিষয়টা ইতিবাচকভাবে নেবেন)
নিজেকে ঐ পরিবেশে তখন বেমানান ভাবছিলাম যেমনটা আমি সবসময়ই।
অন্যদিন আমি সাথে করে বই নিয়ে যাই কিন্তু আজ তা করি নি।
বসে বসে ভাবছিলাম সময় কাটাবো কিভাভে? এরই মধ্যে আমার ফোন বেঁজে উঠলো, নাম্বারটা দেখে আমি একটু খুশি হলাম।
ফোনরে ওপাশে ব্যাক্তিটি প্রচন্ড ধৈয্যশীল কারন মাসে ২/৩ দিন সে দীর্ঘসময়যাবৎ নিজের টাকা খরচ আমার বকবকানি শুনতে পছন্দ বা আগ্রহবোধ করে।

ফোন রিসিভ করতেই অভিযোগ
“আপনাকে ৩ দিন ধরে ফোন দিই কিন্তু আপনি ফোন ধরেন নি, আপনি জানেন না অনেক কষ্ট করে আপনার সাথে কথা বলার সময় সুযোগ বের করি?”
যাইহোক এসব প্রশ্নের উত্তর দেয়ার পর কথা প্রসঙ্গে সে কাদের মোল্লার ফাসি,রাজনীতি,ভোট প্রসঙ্গগুলো তুললো আর এদিকে আমিও আজকে লেকচার দেওয়ার বিষয়বস্তু খুজে পেলাম।

সে বললো, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত কসাই কাদের মোল্লার ফাসিতে তার অনুভুতি জানতে চায় এক বন্ধু। তার অনুভূতি প্রকাশের পর ঐ বন্ধুটির সাথে নাকি কথা কাটাকাটি হয়।

সে কাদের মোল্লার ফাসির ব্যাপারে আমার বক্তব্য জানতে চাইলো। আমি আমার বক্তব্য বলার আগে তাকে জিজ্ঞেস করলাম সে তার বন্ধুকে এমন কি বলেছিল যে কথা কাটাকাটি হয়েছে?
সে বললো তার বন্ধু জিজ্ঞেস করেছিল “কাদের মোল্লার ফাসির ব্যাপারে তোমার কি মন্তব্য?”
জবাবে সে বলেছিল- কাদের মোল্লা অপরাধী ঠিক আছে কিন্তু এই বুইড়া মানুষটারে ফাসি না দিলেও হতো, আর আমি এসব রাজনীতি পছন্দ করি না।
আর এই কথা শুনে ঐ প্রশ্নকর্তা চেপে বসেছিল।

এবার আমি কি বলি এখানে ?
হ্যা, আমি বললাম বেশ তো, কোন বৃদ্ধ লোকের ফাসি এটা আমিও পছন্দ করি না।
এমনকি বাংলাদেশের জেলখানা সম্পর্কে (বহ্যিকভাবে) যতটুকু ধারণা তাতে করে,জেলখানা ব্যাপারটাই আমার পছন্দ না।
আমার মনে হয়, জেলখানাগুলো হতে পারে সংশোধনী কেন্দ্র।
জেলখানার ঘরগুলো হতে পারে এক-একটা ক্লাসরুম, আর আস্ত জেলখানাই হতে পারে এক-একটা বিশ্ববিদ্যালয়।
যাইহোক আমার একার চাওয়াতেই তো রাতারাতি সমাজব্যবস্থা পাল্টাবে না!
বিষয়টা যেখানে যুদ্ধাপরাধীর সেখানে আমার এই চাওয়ার প্রয়োগ করার সুযোগও আছে বলে আমি মনে করি না।

এবার তাকে জিজ্ঞেস করলাম,
তোমার কি ধারনা অপরাধের বয়স আছে বা অপরাধী বুড়া হলেই অপরাধ ক্ষীন হয় ?
কাদের মোল্লা বুড়া এই বলে তাকে মৃত্যুদন্ড দেয়া যাবে না?
আচ্ছা, কাদের মোল্লার বিরুদ্ধে ৩৪৪টা খুনের অপরাধ প্রমাণিত হয়েছে জানো তো?
ঐ ৩৪৪ জনের মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ কাউকে বয়স বিবেচনায় খুন করা হয় নি সেটা জানা আছে?

এবার সে বললো, আচ্ছা বুঝলাম কিন্তু আমি রাজনীতি করি না।
কারন রাজনীতি মানেই মারামারি কাটাকাটি, কাদের রাজনীতি পছন্দ করবো?
হাসিনার?
খালেদার?
কাকে ভোট দেবো?
আম্লীগকে?
বিম্পিকে?
ঐ দুই দল ছাড়া তো আর কোন দলই নেই।

হেসে ফেললাম, রাজনীতি করতে হলে জনমানুষের রাজনীতি করবে। আর কেন তুমি ঐ ২ দলের বাইরে চিন্তা কর না?

-ওহ তাইলে কি আপনি এরশাদের জাতীয় পার্টির লাঙলের কথা বলছেন?
: আমি সেরকমটা বলতে যাবো কেন? আমি বলছি এই চেতনা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, স্বৈরাচারী বেহায়ার দল ছাড়া আরোও রাজনৈতিক দল আছে যারা, তেল গ্যাস রক্ষার দাবীতে, শ্রমিকের ন্যায্য মুজুরির দাবীতে, টিফাফা চুক্তির প্রতিবাদে, সুন্দরবন ধ্বংসকারী বিদ্যুৎকেন্দ্র না করার দাবীতে আন্দোলন করে।
সর্বোপরি কোন দলটি তোমার নগরিক সুবিধার নিশ্চয়তা চায় সেটা তোমাকেই বাছাই করতে হবে।
এখন তুমি যদি মনে করো মেয়েরা ৩য়/৪র্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করবে আর কোন কর্মক্ষেত্রে কাজ করতে পারবে না, সে পথে হাঠতে চাও তো তোমার সেই পথও খোলা আছে। সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে।

এবার সে বললো,
‘আমি ভোট দেবো না, আমি একজন ভোট না দিলে কি হয়? আমার পছন্দের দল আসলে আমি ভোট দেব’।
এবারও আমি না হেসে পারলাম না, আচ্ছা ঠিক আছে তুমি ঘরে বসে ১,০০,০০০পর্বের হিন্দি সিরিয়াল দেখো আর তাতে করে মঙ্গলগ্রহ থেকে তোমার পছন্দের দল আসবে।
আর রাজনীতি কি শুধু মারামারির কাটাকাটির হয়?

এবার তাকে বললাম এক গল্প বলি শোন,
এক গ্রামের মসজিদে এক বৃদ্ধ ইমাম ছিলেন। গ্রামের ধর্মপরায়ন সব মুসলমান তার কথার কদর করতো। শহরের মসজিদ থেকে নতুন পুরাতন ইসলামি বই আসতো ঐ ইমামের কাছে। তো যথারীতি কয়েকটি বই এসেছে। ইমাম ঐ বইগুলো থেকে প্রথম বইটা নিলেন এবং বইটা খুলতেই দেখলেন প্রথম লাইনটিতে লিখা “নামাজ পড়া হারাম।” ইমাম ভাবলেন সর্বোনাশ। আমি এতোদিন ধরে এসব মানুষদের হারাম কাজ করিয়েছি? পরের দিন থেকে ঐ ইমাম ফতোয়া জারি করলেন ‘নামাজ পড়া হারাম’।
গ্রামের কেউ আর ইমাম সাহেবকে কিছু বলার সাহস করতে পারলো না।

কিন্তু একটি কিশোরের কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হলো এবং সে একদিন লুকিয়ে ইমাম সাহেবের ঘরে প্রবেশ করে, বিছানার পাশে ঐ বইটা দেখতে পেল এবং খুলে দেখল প্রথম লাইনটি ‘নামাজ পড়ার হরাম’ ।
কিন্তু বইয়ের পথম কয়েকটি পৃষ্টা নেই। এবার সে শহর থেকে এরকম নতুন বই জোগার করলো এবং দেখলো যে, যে পৃষ্টায় লেখা নামাজ পড়া হারাম ঠিক তার আগের পৃষ্টায় লেখা নাপাক অবস্থায়-।
অর্থাৎ পুর্ণ লাইটি ছিল ‘ নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম’।

এখন তুমি সহ যারা রাজনীতি বিমুখ বা রাজনৈতিক অসচেতন তাদের অবস্থা ঐ ইমামের মতো। আর যারা রাজনৈতিক সচেতন তারা হচ্ছে ঐ কিশোর ছেলেটির মতো।

আর তুমি বলো ‘আমি একজন বলো ভোট না দিলে কি হয়? ভোট আমায় কি দেবে ? বেশ ভালোই তো আছি’।
-বললাম হ্যা। হয়। অনেক কিছুই হয়, এই যে এখন তুমি টিভি দেখছো, টিভিতে কোন চ্যানেল দেখবে না দেখবে তাও ঠিক করে দেবে তোমার ভোট, রাজনীতি।

আমি কানে হেডফোন লাগিয়েই রোদে বসে বসে কথা বলছিলাম,
এরই ফাকে এক কফি ওয়ালা আসছে।
এসেই আমার সামনে তার কফির ফ্লাক্সটা রেখে বলতেছে,
“স্যার অন্য সবাইতো ম্যাডাম লইয়া পার্কে আইছে আনন্দ করতে কিন্তু আফনে একলা একলা বইসা কথা কইতে আছেন! বুইঝছি আফ্নের ভাল্লাগদাসেনা তাই বইসা কথা কইতে আছেন। স্যার আমাত্তে এক কাফ কফি খান গো স্যার, ভাল্লাগবো, লন আফন্নেত্তে বনি করুম আউজকা”

বললাম- আমার কফি খাওয়া লাগবে না। আর আমার থেকে বনি করলে তোমার দিন খারাপ যাবে, পরে দিন শেষে আমারে বদদোয়া দিবা বলবা যে কোন কুফার কাছে যে বনি করেছিলাম?
কফিওয়ালা নাছোড়বান্দা আমায় কফি দিয়েই ছাড়লো। কফি দিতে দিতে জিজ্ঞেস করলো “স্যার আফনের বাড়ি কি সিলোট? বললাম হ্যা ।
আমি তখনো ফোন কথাই বলছি (সিলেটের আঞ্চলিক ভাষায়)।
কফি হাতে নিয় জিজ্ঞেস করলাম কফি কতো টাকা কাপ?
বললো, “স্যার আফ্নেরা তো সবসময় খান, দেন ফইত্তেক কাপ ২০টাকা বেছি”।
টাকা নিয়া কফি ওয়ালা ‘এ-এ-এ কফি’ বলতে বলতে চলে গেল।

আমি কথা বলতে বলতে কফিতে চুমুক দিলাম।
কথার প্রসঙ্গ তখন ফাসি,রাজনীতি,দেশের পর ঘর সংসার ব্যাক্তি জীবনে প্রবেশ করেছে।
ওমা!
একি! ২ চুমুতেই কফি শেষ!
আজকে বুঝলাম পার্কের এক কাপ কফিতে ২চুমু=২০টাকা শেষ।
হায়রে কপাল-- ভাবছিলাম আমি নিশ্চিন্ত, যেহেতু কোন বান্ধবী বা ঐ টাইপের কেউ নাই যে পার্কে বা অন্য কোথাও গেলে বাড়তি খরচের ঝামেলা হবে।
কিন্তু আজকে আমার ধারনা ভুল প্রমাণিত হলো।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×