somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে ছাত্রলীগের সংঘর্ষ-গুলি, আহত অর্ধশতাধিক

২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাবিতে ছাত্রলীগের সংঘর্ষ-গুলি, আহত অর্ধশতাধিক



ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে অর্ধশতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে হলের মধ্যেই এ সংঘাত হয় বলে প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানিয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও অন্তত ৩৫টি হাতবোমার বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ভাংচুর হয়েছে ১৩টি কক্ষ।

সংঘর্ষের পর হলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল এবং কয়েকটি রামদা ও লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে হল কর্তৃপক্ষ।

সংঘর্ষে আহতদের মধ্যে ৬৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক জন ভর্তি হয়েছেন বলে ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিন জনকে পাঠানো হয়েছে পঙ্গু হাসপাতালে।

কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ছাত্ররা দাবি করলেন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, কারো দেহেই গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হলের ছাত্ররা সাংবাদিকদের জানায়, সোমবার রাতে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সোহাগ ও হলের সহসম্পাদক রাহাতের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ছাত্রদের দুটি অংশের মধ্যে রাতে উত্তেজনা দেখা দিলেও তা বৈঠকের মধ্য দিয়ে রাতেই মিটমাট করে দেওয়া হয়।

ছাত্ররা জানায়, রাত আড়াইটার দিকে বৈঠক শেষ হওয়ার দুই ঘণ্টার মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। লাঠি-সোঁটা, রড, হকিস্টিক নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়।

সংঘর্ষের সময় হলের টিভি কক্ষ এবং অন্য ১২টি কক্ষ ভাংচুর হয়। আহতদের মধ্যে মাহি, হাসান ও আশিকের অবস্থা গুরুতর।

সংঘর্ষের পর সাড়ে ৬টার পুলিশ হলে গিয়ে তল্লাশি চালায়। প্রক্টর বলেন, তল্লাশি চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল এবং কয়েকটি রামদা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আক্কাস আলী সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রক্টর বলেছেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×