somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উল্টো লিমনের বিরুদ্ধেই পুলিশের চার্জশিট

২৮ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: সঙ্গে শীর্ষ সন্ত্রাসীসহ আরও ৭জন
: ঝালকাঠি আদালতে বুধবার সকালে অস্ত্র আইন মামলায় লিমনসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে রাজাপুর থানা পুলিশ।

সকাল ১১টার দিকে তাখিল করা অভিযোগপত্রে লিমনসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখিত অভিযুক্তরা হলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ জোমাদ্দার, জামাল, সুমন, জাহাঙ্গীর, লেবু জোমাদ্দার, হালিম এবং খাটো মিজান। চার্জশিটে লিমনকে কিশোর অপরাধী উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সবার বাড়ি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকায়।

উল্লেখ্য, গরিব ঘরের সন্তান লিমন লেখাপড়ার খরচ জোগাতে ইট ভাটায় কাজ করে।

গত ২৩ মার্চ বিকেলে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমানসহ র‌্যাবের একটি দল ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এসে কলেজ ছাত্র লিমনকে আটক করে। র‌্যাব তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে যায়। এসময় র‌্যাব লিমনের বাম পায়ে গুলি করে।

পরে গুরতর অবস্থায় লিমনকে র‌্যাব সদস্যরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে বরিশাল র‌্যাব-৮ এর অফিসে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনার পর র‌্যাব লিমনের নামে দু’টি মামলা দায়ের করে। লিমনের মা হোনোয়ারা বেগমের অভিযোগ আইনের হাত থেকে বাঁচতে র‌্যাব নিরপরাধ এবং ঘটনার শিকার লিমনের বিরুদ্ধে মামলাগুলো করেছে।

লিমন এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। জীবনের আশঙ্কা দেখা দেওয়ায় তার গুলিবিদ্ধ পাটি কেটে বাদ দয়েছেন চিকিৎসকরা।সঙ্গে শীর্ষ সন্ত্রাসীসহ আরও ৭জন
উল্টো লিমনের বিরুদ্ধেই পুলিশের চার্জশিট
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×