তাঁর প্রিয়খাবার ফোম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভিন্ন ধরনের এক খাবারে আসক্ত অ্যাডেল এডওয়ার্ডস। মানুষ সাধারণত চেয়ারের ওপর বসে খাবার খায়। আর সেই চেয়ারের ফোমই তাঁর প্রিয় খাবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৩০ বছর বয়সী এই নারী ২০ বছর ধরে খেয়ে যাচ্ছেন ফোম।
সেই ১০ বছর বয়সে শুরু। মনের আনন্দে ঘরের সোফার ফোম চিবিয়ে খাচ্ছিল মেয়েটি। বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি পরিবারের কেউই। কে-ই বা ভেবেছিল, ছোট্ট মেয়েটির এই খামখেয়ালিপনা একদিন মারাত্মক রোগ হয়ে দাঁড়াবে।
অ্যাডেল এডওয়ার্ডস এখন পাঁচ সন্তানের জননী। কিন্তু ফোম খাওয়ার অভ্যাস তিনি ছাড়তে পারেননি। শুধু ফোম নয়, তুলা, ইলাস্টিক, রাবার, ব্যান্ড সবই খাচ্ছেন তিনি। অ্যাডেল জানান, এ পর্যন্ত তিনি আটটি সোফা ও পাঁচটি চেয়ারের ফোম গিলেছেন।
চিকিৎসকেরা তাঁকে সতর্ক করে দিয়েছেন, এই আসক্তি তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। স্পঞ্জের বিষক্রিয়াতেই মারা পড়তে পারেন তিনি। কিন্তু ‘মিষ্টির মতো’ ওই খাবারের অভ্যাস ছাড়তে পারছেন না অ্যাডেল।
চিকিৎসকেরা বলেছেন, এই ব্যাধির নাম ‘পাইকা’। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই অখাদ্য-কুখাদ্য খেয়ে থাকেন। ইতিমধ্যে বেশ কয়েকবার অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাডেলের পেট থেকে বের করে আনা হয়েছে প্রচুর ফোম।
চ্যালেঞ্জিং বিহেভিয়ার ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কেউ কেউ সিগারেটের গোড়া খেয়ে থাকেন। এমনকি বিষ্ঠা খেতেও দ্বিধা নেই এই রোগে আক্রান্ত অনেকের।
নিজের এই অভ্যাস নিয়ে যথেষ্ট চিন্তিত অ্যাডেল। তবে তাঁর চিন্তা অন্য কারণে। তিনি বলেন, ‘আমি চাই না আমার সন্তানদের বলতে হোক যে তাদের মা মারা গেছে ফোম খাওয়ার কারণে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।