দেখ তোরা যদি দেখতে পারিস
উত্তাল সেই বিস্ফোরণ জনতায়,
জাগ্রত সব প্রাণের জোয়ারে
অকাতরে তা দেবে বিলিয়ে,
স্বপ্ন দানে স্বপ্নের মরণে
দুর্বার সব, প্রকম্পিত হয়েছে মাটি
নতুন সূর্যোদয় এক শিহরিত কবিতায় ।
চূর্ণিত হবে শোষকের বিষদাঁত
ছিনিয়ে আনবে ন্যায্য অধীকার
দিয়ে পাড়ি দূর্গম অগ্নিপথ,
মায়ের আচলে স্বপ্ন শানিত করে
জিবন দানের মরণ পণে
সর্বজয়ী জয়ের পতাকাতলে
বুকে চিরো জাগ্রত এক কবিতাবলে ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




