somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটারদের প্রেমঃ পর্ব-২

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কথা মনে আছে? ক্রিকেট খেলার পাশাপাশি মেয়ে পটানোদতও যার ছিল সমান দক্ষতা। তার খ্যাতি যখন মধ্য গগনে, জীবনে তার বহু রমণী এসেছেন। আবার চলেও গেছেন। রুমাল বদলের মত রমণী বদল করেছেন কিং খান- এ কথা বললে অতিরিক্ত হয় না।
একবার এক ভারতীয় সাংবাদিক ইমরান খানের সাক্ষাৎকার নিতে গিয়ে তার হোটেল রুমে গিয়ে আবিষ্কার করেন এক রূপসীকে। তিনি লিখেছিলেন, পৃথিবীতে ইমরান খানের কাজ বোধহয় দুটো।
১. ক্রিকেট খেলা,
২.মহিলাদের সঙ্গ দেওয়া
একটু কি ভুল বলেছিলেন তিনি, নারীরাই বরং বর্তে যেতেন ইমরানের খানিকটা সান্নিধ্য পেলে। ভারতের একাধিক নামি দামি মহিলা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ জিনাত আমান।
সত্তরের দশকের শেষ দিকের ঘটনা। পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসেছে। ড্যাশিং ওপেনার মাজিদ খান তখন পাকিস্তান দলের অধিনায়ক। জিনাত আমান প্রথমে মাজিদ খানের কাছে ঘেঁষতে চেয়েছিলেন।তার কাছে পাত্তা না পেয়ে পরে মাজিদ খানের কাজিন ইমরান খানের দিকে হেলে পহড়ন জিনাত আমান। শোনা যায়, তাদের প্রেমটা ছিল ওয়ান ওয়ে ট্রাফিকের মত। ইমরানের দিক থেকে যতটা না পালে বাতাস দেয়া হয়েছিল, তার চেয়ে অনেক বেশি আগ্রহের আগুন জ্বলেছিল জিনাতের হৃদয়ে। বলিউডের নায়িকা তো ঘোষনা দিয়েই বলেছিলেন. ইমরান যদি তাকে বিয়ে করতে রাজি হন, তবে তিনি অভিনয় ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু ইমরান খান অন্য ধাতুতে গড়া। তার জীবনে তখন জিনাতের অভাব নেই। দুজনে যদিও অনেক কাছে চলে গিয়েছিলেন। মিডিয়া লুফে নিয়েছিল তাদের প্রেমকাহিনী। বলিউডের কোন কোন চিত্রর্মিাতা জিনাতকে হারানোর ভয়ে ইমরানকে অভিনয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। পাকিস্তানেও এ নিয়ে কম শোরগোল হয় নি। গেল গেল রব উঠে ইমরান খানকে নিয়ে। কিন্তু কিং খান জিনাতকে ঘোল খাইয়ে সটকে পড়েন। একটা ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। লন্ডনের টেমস নদীর তিরে ইমরান খান ও জিনাত আমান হাত ধরাধরি করে হাটছিলেন। এক বৃদ্ধা কৌতুহলবশত জানতে চেয়েছিলেন, হাজবেন্ড এন্ড ওয়াইফ? ইমরান খানের চটপট জবাব, নো? ম্যান এন্ড ওম্যান। শুধু তাই নয়, ইমরান যখন আত্নজীবনি লেখেন, তখন তিনি জিনাতের জন্য একটি অক্ষরও বরাদ্দ করেন নি জিনাত আমানের জন্য। সেই বলিউডের সাবেক নায়িকা শুটিং বন্ধ করে কয়েকদিন ঘর থেকেই বের হন নি। ইমরান-জিনাত সম্পর্ক সেখানেই চুকে বুকে যায়।
ইমরান খানের প্রেম কাহিনী সম্পর্কে আরও জানতে চাইলে চোখ রাখুন পরবর্তী পর্বে।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×