somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশি নব্বই দশকের বইমেলা ও আজকের বইমেলা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীচের ছবিটি ১৯৮৭ সালের বইমেলার ছবি



নীচের ছবিগুলো এবারের বইমেলার।









নীচের ছবিটি কোলকাতার বইমেলায় বাংলাদেশ স্টলের



কোলকাতায় এবারে আন্তর্জাতিক বইমেলা হয়েছে যেখানে বিভিন্ন দেশের স্টল বসেছিল। মেলা শেষে সেখানে বিভিন্ন ক্যটাগরীতে বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের পুরুষ্কৃত করা হয়। বাংলাদেশও একটি পুরুষ্কার পেয়েছে সেটা হচ্ছে মেলার ''সবচেয়ে বড় ও সুন্দর প্যাভিলিয়নের''। এবারের একুশে বইমেলার ছবি দেখেও চমকে গিয়েছি। চিরচেনা সেই বইমেলা এখন আমুল বদলে গেছে। বিভিন্ন প্রকাশনীর চোখধাধানো সব স্টলে এখন ভরপুর বইমেলা। এই ধরনের স্টল বানাতে যে প্রচুর টাকার প্রয়োজন হয় তা বলাই বাহুল্য। যদি সরকারী অনুদান ছাড়াই এইসব জাকজমকপুর্ন স্টল বানানো হয়, তাহলে বলতে হবে যে প্রকাশনী ব্যবসা এখন রমরমা।

এদেশে কবি সাহিত্যিকদের নাম জানতে চেয়ে নেটে সার্চ দিলে যেসব নাম আসে তারা সবাই সত্তর, আশি ও নব্বই দশকের। এদের অনেকের বই আমাদের পাঠ্যপুস্তকে সংযোজিত হয়েছে। আজো সেই জমানার কবি, সাহিত্যিকদের মৃত্যূ হলে শোকের আবহ সৃষ্টি হয় সারা দেশজুড়ে। কারন এইসব নামকরা কবি সাহিত্যিকদের অমর সব সৃষ্টির সাথে আমাদের কমবেশী সবারই পরিচয় আছে। সেই জমানায় ইন্টারনেট ছিল না, শত শত পত্রিকা/ টিভি চ্যনেল ছিল না, আজকের মত এরকম জাকজমকপুর্ন বইমেলাও ছিল না। কিন্ত তারপরেও তাদের প্রতিভা ঠিকই বিকশিত হয়েছে এবং তাদের অমর সব সৃষ্টি মানুষের হ্রদয়ে স্থান নিতে পেরেছে।

বর্তমানে দুঃখজনক হলেও এটাই সত্য যে, গত দশকে কোন উদীয়মান প্রতিভাবান কবি সাহিত্যিকের আগমন ঘটেনি আমাদের সাহিত্যিক অঙ্গনে। যদিও কবি সাহিত্যিকের কমতি নেই এদেশে।কিন্ত আবুল মনসুর আহমেদ,সৈয়দ মুজতবা আলী,আবুল ফজল ,আসাদ বিন হাফিজ,আবদুল হাই শিকদারআবুল হাসান, আহমদ শরীফ, আহমেদ ছফা, আহসান হাবীব,আবু হেনা মোস্তফা কামাল, সেলিনা হোসেন, সৈয়দা আনোয়ারা হক ,হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমে্‌দ, জাফর ইকবাল .... দের স্থান নিতে পারছে না আজকের কবি সাহিত্যিকেরা। অথচ প্রতিভাবানদের জন্মতো সব যুগেই হবার কথা। এই যুগেও নিশ্চই হচ্ছে। কিন্ত কেন যেন মনে হচ্ছে হাজারো কবি সাহিত্যিকের ভীরে সম্ভাবনাময়দের গুনের কদর হচ্ছে না। আমাদের গৌরবময় বাংলা সাহিত্যের ঐতিহ্য বজায় রাখতে হলে এই বিষয়ে গবেষনা হওয়া প্রয়োজন। চোখ ধাধানো বই এর স্টলে ভরপুর বইমেলা বা রাশি রাশি কবি সাহিত্যিকদের ভীড় আমাদের সাহিত্যিক অঙ্গনকে সমৃদ্ধ না করে বরং এক গহবরের সৃষ্টি করেছে যেখান থেকে বের হয়ে আসছে না কোন প্রতিভাবান লেখক।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১০
১৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×