somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দেশ সেরা বিশ্ববিদ্যালয়

১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য প্রকাশিত (year 2026) কিউএস র্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় 584 তম স্থান অর্জন করে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। । দ্বীতিয় স্থানে রয়েছে বুয়েট ( rank 761-770) , তৃতীয় স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ( rank 951-1000) , চতুর্থ স্থানে ব্র্যক ইউনিভার্সিটি ( rank 1001-1200 ) এবং পঞ্চম স্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( rank 1201-1400)।


বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের আমলে আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর স্থান QS or Times higher education Ranking এ ৮০০ এর মধ্যে কখনও ছিল না। সবচেয়ে করুন দশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের । দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেমে গিয়েছিল অনেক নীচে। এর ক্রেডিট অবস্যই আমরা দিতে পারি চা চপ সিঙ্গারা ভিচি মহোয়দকে!! তবে উনাকে একক ক্রেডিট দিলে অবস্য দলীয় লেজুরভিত্তিক নীল দলীয় চাটুকার ও দালাল শিক্ষকদের প্রতি অবিচার করা হবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এর অধঃপতন ঘটানোতে এদের সবার যৌথ কৃতিত্ব রয়েছে!! তবে কৃতিত্বের আরেক দাবীদার ছাত্রলীগ। হেলমেট পড়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের নতুন ধারা সৃষ্টিতে এদের নজিরবীহিন ভুমিকা রয়েছে!!


স্বৈরাচার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যে ভিসি নিয়োগ দেয়া হয়েছে তিনি নির্দলীয়। ড. নিয়াজ আহমেদ খান এর আগে বেসরকারী আইইউবি ইউনির উপ উপাচার্য ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে সিনিয়র কমনওয়েলথ ফেলো প্রফেসর নিয়াজের কর্মজীবন বর্নাঢ এবং রিসার্চ প্রোফাইল খুবই সমৃদ্ধ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্ব গ্রহনের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ে শৃংখলা প্রতিষ্ঠা করেন। সাধারন ছাত্রছাত্রীরা উনার প্রসংসায় পঞ্চমুখ। প্রায়সই তিনি , হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। দিনরাত তিনি বিশ্ববিদ্যায়ের মান উন্নয়নে কাজ করে চলেছেন যার প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক রেংকিং এ । ডক্টর ইউনুসের কাছে অনুরোধ থাকবে যে, ক্ষমতা থেকে বিদায় নেয়ার পুর্বে তিনি যেন শিক্ষাঙ্গন থেকে দলীয় লেজুরভিত্তিক শিক্ষক ও ছাত্র রাজনীতি চিরতরে নিশিদ্ধ করে যান। ২০২৪ এর জুলাই/ অগাস্ট এর গনঅভ্যূত্থানে হয়ত এত ছাত্রদের প্রান দিতে হত না যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো জাতির বিবেক হিসেবে কাজ করত।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৫ বিকাল ৩:০০
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×