somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিউবাজ জনতা ও সাংবাদিকবৃন্দ চিকিৎসা সেবায় ব্যঘাত ঘটাচ্ছে

২১ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাইজ় তাইয়েব আহমেদ এর ফেসবুক পোস্ট থেকে জানলাম - ন্যাশনাল বার্ন ইন্সটিটিউট হস্পাতালের (শহীদুল্লাহ হলের পাশে) সামনে ব্যাপক সংখ্যক উৎসুক জনতার ভিড়, এতে অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। হাসপাতালের পানি, জরুরি সামগ্রী এবং অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না।কিছু লোক জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করছে। হসপিটালের ভবনে ডাক্তার এবং নার্সরা সময়মতো লিফট এবং অপরাপর সাপ্লাই ব্যবহার করতে পারছেন না। জনতার অতিরিক্ত উপস্থিতির কারণে পুরা হাস্পাতাল স্বাভাবিকভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে!!

জিডি পাইলট ছেলেটা কন্ট্রোল রুমের ইজেক্ট বাটন টিপে প্যরাসুট দিয়ে নেমে পড়ার অর্ডার উপেক্ষা করে প্লেনটাকে ফাকা জায়গায় সরিয়ে ক্র্যাশ ল্যন্ড করার প্রচেষ্টায় প্রান হারায়। এমন বিরোচিত মৃত্যূ মনে হয় শুধু এই দেশের তরুনেরাই বেছে নিতে পারে। দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল প্রাঙ্গনে সেনাবাহীনি ও ফায়ার সার্ভিস খুবই দক্ষতার সাথে তাদের দ্বায়িত্ব সম্পন্ন করেছে। তারা পুরো এলাকা কর্ডন করে , অগ্নি নির্বাপন ও উদ্ধারকাজ চালিয়েছে । কাউকে ঢুকতে দেয়নি ভেতরে, এমনকি অভিভাবকদেরো না। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস প্রফেশনাল দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেয়ায় প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে।

আমাদের মত সুস্থ , সবল জীবিত মানুষগুলো কি করছি? রাস্তা আটকে ভিডিও করার অতি আগ্রহে অগ্নিদগদ্ধ যে শিশুগুলো এখনও বেঁচে আছে , তাদের মারার বন্দোবস্ত করছি ? কিছু সাংবাদিকদের অমানবিক কর্মকান্ড দেখে বিশ্বাস হতে চায় না যে , এরা মানুষ! এখন কি হাসপাতালে ঢুকে অভিভাবক ও আহতদের সাক্ষাৎকার নেবার সময়? হাস্পাতালগুলোর অবস্থা দেখে বিশ্বাস হতে চায় না যে ,এগুলো কোন হাসপাতাল। মানুষে গিজগিজ করছে। অলরেডি ১৯ জনের মৃত্যূ হয়েছে যাদের বেশিরভাগই শিশু। বাকি যারা মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে , আমরা কি তাদের মৃত্যূ দেখতে চাইছি? যত বাড়বে মৃতের সংখ্যা , তত বাড়বে ভাইরাল ভিডিওর সংখ্যা ও ভিউ ব্যবসা!! অনেক নামী দামী টিভি নিউজ চ্যনেলগুলোও লাইভ সম্প্রচারে নেমে পড়েছে !! আইন শৃংখলা বাহিনী বা কি করছে? উৎসুক জনতার ভীড় সামালানোর দ্বায়িত্ব কি পুলিশের নয়? পুলিশেরতো উচিত মাইকিং করে , লাঠি পেটা করে অতি উৎসাহীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া। তারা দ্বায়িত্ব পালন করলেতো পরিস্থিতি এমন দাড়ানোর কথা নয়।

আমি কোন ভিডিও আমার ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে বা স্যাড/লাইক রিয়েক্ট দিয়ে কোন অমানবিক ভিউ ব্যবসায়ীর ব্যব্সা বাড়ানোতে সাহায্য করিনি। ন্যাশনাল বার্ন ইন্সটিটিউট হস্পাতালের ডাক্তার ফেসবুক লাইভে এসে বলেছেন - আপনারা যত বেশী আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশী বাড়বে। এছাড়াও রক্তের কোন প্রয়োজন আপাতত নাই। রক্ত লাগলে জানানো হবে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×